Game

2 years ago

Ajit Agarkar: অজিত আগরকরই কি টিম ইন্ডিয়ার আগামী প্রধান নির্বাচক

Ajit Agarkar
Ajit Agarkar

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃবিসিসিআই-এর প্রধান নির্বাচক হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অজিত আগরকর। বিতর্কিত স্টিং অপারেশনের পর এই পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন ভূতপূর্ব প্রধান নির্বাচক চেতন শর্মা। তারপর থেকেই এই স্থানটি খালি পড়ে আছে।

আগামী ৩০ জুন পর্যন্ত নির্বাচক কমিটির জন্য আবেদনপত্র গ্রহণ করবে ভারতীয় ক্রিকেট বোর্ড।উল্লেখ্য, এর আগেও প্রধান নির্বাচক পদের জন্য আবেদন করেছিলেন অজিত আগরকর। যদিও, তখন তিনি মনোনীত হননি। ওয়াকিবহালমহলের মতে, এবারে তাঁর সুযোগ বেশি।

তিনি ছাড়াও আরও যে কয়েকজন সম্ভাব্য প্রার্থীর নাম ঘোরাফেরা করছে, তাঁরা হলেন- ভেঙ্কটেশ আইয়ার, ভিভিএস লক্ষ্মণ, অনিল কুম্বলে এবং রবি শাস্ত্রী।


You might also like!