Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

UEFA Champions League final: বার্সেলোনাকে হারিয়ে ফাইনালে ইন্টার মিলান

Inter Milan vs Barcelona,Champions League
Inter Milan vs Barcelona,Champions League

 

সান সিরো, ৭ মে : মিলানের সান সিরোয় মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগে ফাইনালে ওঠার ম্যাচে রোমাঞ্চে ঠাসা এক লড়াই দেখল ফুটবল বিশ্ব। সেমি-ফাইনালের ফিরতি লেগের ম্যাচে ১২০ মিনিটের লড়াইয়ে ৪-৩ গোলে জিতে, দুই লেগ মিলিয়ে ৭-৬ গোলে এগিয়ে থেকে ফাইনালে গেল ইন্টার মিলান। ঘরের মাঠে প্রথম লেগে দুই দফায় পিছিয়ে পড়ে ৩-৩ ড্র করেছিল বার্সেলোনা। ২০২৩ সালের পর আবার ইউরোপ সেরার মঞ্চে ফাইনালে গেল ইন্টার।

ম্যাচে শুরুর একটু পরে জমে উঠল লড়াই। দুই গোল করে এগিয়ে যায় ইন্টার মিলান। বিরতির আগে আর গোল হয়নি। বিরতির পর খেলা জমিয়ে তুলল বার্সেলোনা। ৬ মিনিটের মধ্যেই তারা দু'দুবার ইন্টারের জালে বল পাঠিয়ে ঘুরে দাঁড়াল। এরপর দ্বিতীয়ার্ধের খেলা শেষ হওয়ার ৩ মিনিট আগে আরও একটি গোল করে রাফিনিয়া। বার্সেলোনা যখন ভাবছে তারা জয়ের দুয়ারে পৌঁছে গেছে ,তখনই জমে উঠল খেলা। ৫ মিনিট যোগ করা সময়ের তৃতীয় মিনিটে নাটকীয়ভাবে ৩-৩ সমতা ফেরায় ইন্টারের ফ্রান্সেসকো আচের্বি। ম্যাচ চলে যায় অতিরিক্ত সময়ে। সেখানে ম্যাচের ৯৯ তম মিনিটে ইন্টারকে ৪-৩ গোলে এগিয়ে দেন দ্বিতীয়ার্ধে বদলি নামা ফ্রাত্তেসি। আর এই গোলেই বাজিমাত করে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠল ইন্টার।

ম্যাচে বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল বার্সেলোনা। গোলের জন্য ২২ শটের ১০টি লক্ষ্যে রাখতে পারে হান্সি ফ্লিকের দল। ইন্টারের ১৩ শটের ৭টি লক্ষ্যে ছিল। আগামী ৩১ মে মিউনিখে শিরোপা লড়াইয়ে পিএসজি অথবা আর্সেনালের মুখোমুখি হবে সিমোনে ইনজাগির দল মিলান।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…