Game

3 years ago

Team India : পন্থের আরোগ্য কামনায় উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে ভারতীয় ক্রিকেটাররা

The Indian team
The Indian team

 

উজ্জয়িনী, ২৩ জানুয়ারি  : আগামীকাল মঙ্গলবার ইন্দোরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় তথা নিয়মরক্ষার ম্যাচের আগে স্বভাবতই হালকা মেজাজে ভারতীয় দল। সিরিজ আগেই জেতা হয়ে গিয়েছে।কিউয়িদের ক্লিন স্যুইপ করার লক্ষ্যে নামার আগে তাই উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে পুজো দিলেন ভারতীয় ক্রিকেটাররা। ঈশ্বরের কাছে সতীর্থ ঋষভ পন্থের দ্রুত আরোগ্য কামনা করলেন সূর্যকুমার যাদবরা।

সূর্যকুমার ছাড়াও ওয়াশিংটন সুন্দর এবং কুলদীপ যাদব সোমবার উজ্জয়িনী মহাকালেশ্বর দর্শনে যান এবং পুজো দেন। পুজো দিয়ে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হতে হয় ভারতীয় ক্রিকেটারদের ৷ সূর্যকুমার বলেন, "আমরা সকলেই ঋষভ পন্থের দ্রুত সুস্থতা কামনা করলাম। ওর মাঠে ফেরাটা আমাদের কাছে ভীষণই গুরুত্বপূর্ণ।"

প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর ভোররাতে দিল্লি-দেরাদুন হাইওয়েতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার সম্মুখীন হন পন্থ। নিয়ন্ত্রণ হারিয়ে শখের মার্সিডিজ নিয়ে ডিভাইডারে ধাক্কা মারেন ভারতীয় ক্রিকেটার। দুর্ঘটনাস্থলে দাউ-দাউ করে জ্বলে যায় পন্থের গাড়ি। কাঁচ ভেঙে বাইরে বেরিয়ে কোনওক্রমে প্রাণে বাঁচেন তিনি। কপালে চোট পান পন্থ, পায়ে লিগামেন্ট ছেঁড়ে তাঁর।

You might also like!