Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Game

3 years ago

Commonwealth Games 2022 : কমনওয়েলথ গেমসে লন বোল-এ ঐতিহাসিক সোনা জয় ভারতের

India won gold in lawn bowls Commonwealth Games
India won gold in lawn bowls Commonwealth Games

 

বার্মিংহাম, ২ আগস্ট  : কমনওয়েলথ গেমসে লন বোল-এ ঐতিহাসিক সোনা জয় ভারতের। প্রথমবার পদক জিতল ভারতের মহিলা ফোর টিম। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ১৭-১০ পয়েন্টে হারিয়ে দিয়ে স্বর্ণপদক পেল টিম ইন্ডিয়া। এটি এবারের কমনওয়েলথ গেমসে ভারতের চতুর্থ স্বর্ণপদক।

ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ১৫-১০ ব্যবধানে হারিয়ে সোমবার লন বোল খেলায় পদক নিশ্চিত করে ফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি করেছিল ভারত। এদিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঐতিহাসিক লন বোল-এর ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারতের চারজনের মহিলা দল। চারজনের দলে ছিলেন পিঙ্কি, লাভলী চৌবে, নয়নমনি সাইকিয়া এবং রূপা রানী তিরকি। সোমবার, ভারতীয় দল সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ১৬-১৩-এ পরাজিত করে দেশের হয়ে প্রথম কমনওয়েলথ গেমসের পদক নিশ্চিত করে ইতিহাস রচনা করে।

লন বোল ১৯৩০ সালের উদ্বোধনী সংস্করণ থেকে কমনওয়েলথ গেমসের অংশ। লন বোলে এর আগে ভারত কখনও স্বর্ণপদক পায়নি। এবারও ভারতীয় পুরুষ দল রবিবারই উত্তর আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৮-২৬ পয়েন্টের ব্যবধানে হেরে ছিটকে গিয়েছে। কিন্তু ইতিহাস গড়ে ফেলল মহিলারা। এই খেলায় ইংল্যান্ড (৫১ পদক), অস্ট্রেলিয়া (৫০ পদক) ও দক্ষিণ আফ্রিকা (৪৪ পদক) সর্বকালের শীর্ষ তিনটি প্রভাবশালী দেশ। এর আগে ভারত ২০১০, ২০১৪ এবং ২০১৮ সালে চতুর্থ স্থানে শেষ করেছিল। কিন্তু এবার সবাইকে পিছনে ফেলে শেষ হাসি হাসল টিম ইন্ডিয়াই। 

You might also like!