
দুরন্ত বার্তা ডিজিটা ডেস্কঃ খেলা চলা কালীন মাঠের মধ্যেই ঝামেলায় জড়ালেন বিরাট ও শাকিব। ভারতের ব্যাটিং-র সময় হাসান মামুদ একটি সর্ট বল করেন বিরাটকে , যদিও সেই বলে পুল মেরে দৌড়তে থাকেন বিরাট। আর দৌড়বার সময়ই স্কোয়ার লেগ আম্পায়ারের দিকে নো বল দেখানোর ইশারা করতে থাকেন বিরাট।
আম্পায়ার নো বল দিলেও সাকিব এর প্রতিবাদ করেন। সেই সময়ই বিরাটের সঙ্গে তাঁর কিছুক্ষণ কথা হয়। যদিও সমস্ত কিছুর পরে দুই ক্রিকেটারকেই হাসতে দেখা যায়। প্রথমে টেলিভিশনে দেখে আন্দাজ করা যায়নি ঠিক কী ঘটেছে। পরে যদিও ধারাভাষ্যকাররা বলেন, ''আসলে বিরাটকে ওভাবে নো বলের আবেদেন করতে দেখে প্রতিবাদ করেন সাকিব । তাঁর বক্তব্য ছিল, ওটা আম্পায়ের কাজ তুমি করছ কেন? বিরাট তার'ই উত্তর দেন।''
প্রসঙ্গত, পাকিস্তানের বিরুদ্ধে এই টি২০ বিশ্বকাপের ম্যাচেও একই অভিযোগ করেছিলেন বাবর আজমরা। বিরাটকে কোমরের ওপর ফুলটস বল দিলে তিনিতা দক্ষতার সঙ্গে সামলে নেন এবং নো বলের আবেদন করেন, তাতে আম্পায়ার সারা দিয়েছিলেন সে'বার ও , আ এবার ও বিরাটের আবেদনে সুফল পেল টিম ইন্ডিয়া।
