Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Game

3 years ago

India tour of New Zealand: বৃষ্টিতে ধুয়ে গেল ভারত- নিউজিল্যান্ড দ্বিতীয় একদিনের ম্যাচ

India tour of New Zealand second ODI washout at Hamilton
India tour of New Zealand second ODI washout at Hamilton

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বরুন দেবতার ক্ষোভে হ্যামিল্টনে এই সিরিজের দ্বিতীয় ম্যাচ বাতিল হয়ে গেল। এ বার এই সিরিজের নির্ণায়ক ম্যাচ হবে ক্রাইস্টচার্চে ৩০ নভেম্বর, বুধবার। হ্যামিল্টনে সকাল বৃষ্টির কারণেই আজ টেরিতে টস হয়। টসে জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ে পাঠান কিউয়ি নেতা কেন। ভারতের ইনিংসের মাত্র ৪.৫ ওভার পরই হ্যামিল্টনে বৃষ্টি শুরু হয়ে যায়। ফলে, খেলা বন্ধ করে দুই দলের ক্রিকেটাররা মাঠ ছেড়ে বেরিয়ে যান। এরপর প্রায় সাড়ে তিন ঘণ্টা ম্যাচ বন্ধ ছিল। বৃষ্টির কারণে অনেকটা সময় নষ্ট হয়ে যাওয়ার ফলে, ৫০ ওভারের ম্যাচ কমিয়ে ২৯ ওভার করে দেওয়া হয়। ফের বৃষ্টি হওয়ায় শেষ অবধি ম্যাচ বাতিল করে দেওয়া হয়। বৃষ্টি বন্ধ হওয়ার পর খেলা শুরু হতেই উইকেট দিয়ে বসেন ভারত অধিনায়ক শিখর ধাওয়ান (৩)। ধাওয়ানের উইকেট তুলে নেন ম্যাট হেনরি। তিন নম্বরে ব্যাট করতে নামেন ভারতের মিডল অর্ডারের তারকা ক্রিকেটার সূর্যকুমার যাদব। স্কাই এবং শুভমন গিল জুটিতে তোলেন ৬৬ রান। কিন্তু ১২.৫ ওভারে ফের বৃষ্টি শুরু হয়। ফের খেলা শুরু হলে আবারও ওভার কমিয়ে দেওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু বৃষ্টি না থামায়, খেলা আর শুরু করা যায়নি। সূর্যকুমার ৩৪ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। শুভমন অপরাজিত থাকেন ৪৫ রানে। ম্যাচ থামার সময় টিম ইন্ডিয়ার স্কোর ছিল ১ উইকেটে ৮৯। 

You might also like!