Game

3 years ago

ICC Test Ranking : আইসিসির ভুলে টেস্ট ব়্যাঙ্কিয়ে প্রথম থেকে দ্বিতীয় স্থানে ভারত

ICC Test Ranking
ICC Test Ranking

 

দুবাই, ১৬ ফেব্রুয়ারি : ভুল করল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল, আর তার খেসারত দিল ভারত। টেস্টে ব়্যাঙ্কিয়ে বিরাটরা নামল দ্বিতীয়স্থানে। প্রথম স্থান দখল করল অস্ট্রেলিয়া। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সির এই ভুলের জন্য ভারতের কাছে আন্তরিক দুঃখপ্রকাশ করেছে।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বুধবার টেস্টে, একদিন এবং টি-২০ সেরা দলের একটি তালিকা প্রকাশ করে। তালিকা প্রকাশ করা হয়েছিল ব্যক্তিগত পারফরম্যান্সের নিরিখে সেরাদের তালিকা। গতকালের প্রকাশিত তালিকা অনুসারে, সব ধরনের ফরম্যাটেই ভারত সেরা। ব্যক্তিগত পারফরম্যান্সের নিরিখে বাকি দেশের খেলোয়াড়দের থেকে এগিয়ে ভারতের ব্যাটার এবং বোলাররা। সেই তালিকা প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যে তারা বিবৃতি দিয়ে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করে জানায়, অস্ট্রেলিয়া এবং ভারতের পারফরম্যান্সের তুলনা করতে গিয়ে একদিন ও টি-২০ ছাড়াও টেস্ট ব়্যাঙ্কিয়ে ভারত প্রথম স্থান দখল করেছে বলে ঘোষণা করা হয়েছিল। সেটা অনিচ্ছাকৃতভুল। টেস্টে বিশ্বসেরা দলের তালিকার প্রথমে রয়েছে অস্ট্রেলিয়া। তবে একদিনের ম্যাচ ও টি-২০তে ভারত প্রথম স্থানেই রয়েছে। এই অনিচ্ছাকৃত ত্রুটির জন্য আমরা দুঃখিত। বিসিসিআইয়ের কাছে আমরা আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছি। নতুন করে তালিকা প্রকাশ করা হল। সেই তালিকায় অস্ট্রেলিয়া ১২৬ পয়েন্ট পেয়ে টেস্টে প্রথম স্থানে রয়েছে। দ্বিতীয়স্থানে ভারত। সংগ্রহে ১১৫ পয়েন্ট।

You might also like!