
বিশাখাপত্তনম, ৩ ফেব্রুয়ারি: বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্টে প্রথম ও দ্বিতীয় দিন যশস্বী জয়সওয়াল ভারতের ইনিংস গড়ে রেকর্ড করলেন। ডাবল সেঞ্চুরিও করলেন। যশস্বীর জন্যই ভারত ৩৯৬ রানের ইনিংস গড়ল। দ্বিতীয় দিন বল হাতে বিস্ফোরণ ঘটালেন জশপ্রীত বুমরাহ। বুমরাহর দাপটে ইংল্যান্ড শেষ ২৫৩ রানে। বুমরাহ নিলেন ৬ উইকেট। এর পাশাপাশি কুলদীপ নেন তিনটি উইকেট।
প্রথম দিনটা যদি জয়সওয়ালের হয়, তাহলে দ্বিতীয় দিনটা অবশ্যই ছিল বুমরাহরই। রেকর্ড গড়লেন তিনিও। প্রথম ভারতীয় পেসার হিসেবে দ্রুততম দেড়শো উইকেটের মালিক হলেন তিনি। ৩৩টি টেস্ট ম্যাচ থেকে দেড়শো উইকেট নিলেন তিনি। এর আগে গ্লেন ম্যাকগ্রা এবং জেফ টমসন ৩৪টি টেস্টে দেড়়শো উইকেটে নিয়েছিলেন। আর রবিচন্দ্রন অশ্বিন ৩২টি টেস্টে এই মাইলফলক ছুঁয়েছিলেন। সুতরাং বিশাখাপত্তনম টেস্ট বুমরাহর জন্যই দ্বিতীয় দিনে এগিয়ে ভারত। দ্বিতীয় দিনের শেষে ভারত বিনা উইকেটে ২৮ রান করেছে।ভারত এগিয়ে ১৭১ রানে।
