
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ টসে জিতল বাংলাদেশ, ভারতের বিরুদ্ধে প্রথমে বল করার সিদ্ধান্ত নিলেন বাংলাদেশের অধিনায়ক শাকিব-আল-হাসান। উভয় দলেরই প্রথম একাদশে একটি করে বদল রয়েছে আজ।
দেখে নিন উভয় টিমের প্রথম একাদশ-
ভারত
রোহির শর্মা, লোকেশ রাহুল , বিরাট কোহলি, সূর্য কুমার যাদব, হার্দিক পান্ডেয়া, দীনেশ কার্তিক, অক্ষর পাটেল, ভুবনেশ্বর কুমার, মহঃ সামি, আরসদীপ সিং, রবিচন্দ্রন অশ্বিন। দীপক হুডার জায়গায় এসেছেনঅক্ষর পটেল।
বাংলাদেশ
শাকুব -আল- হাসান, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, সারফিকুল ইসলাম, ইয়াসির আলি চৌধুরি, আফিফ হুসেন ধ্রুব, নাজমুল হোসেন , নুরুল হাসান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মেহমুদ। সৌম্য সরকারের জায়গায় দলে এসেছেন শরিফুল।
প্রথম ওভারে উঠল ১ রান
তাসকিন প্রথম ওভারে বল করেন। সেই ওভারে রাহুল ১ রান নেন।
২ ওভারে ভারত ১০-০
ক্রিজে রাহুল (৮) এবং রোহিত (১)।
রোহিতের লোপ্পা ক্যাচ পড়ল! তাসকিনের বলে সহজ ক্যাচ ফেললেন হাসান।
৩ ওভারে ভারত ১১-০
রাহুল (৮) এবং রোহিত (২) ক্রিজে।
তৃতীয় ওভারেই ভারতের প্রথম উইকেট পড়ল! ২ রানে প্যাভেলিয়ানের পথে পা বাড়ালেন রোহিত, তবে রোহিতের পতন কে সামলে নিচ্ছেন কে এল রাহুল। চার ওভারে ভারতের সংগ্রহ ২২/১ পাঁচ ওভারে রান সংখ্যা বেড়ে দাড়ালো ৩০/১ ক্রিজে রয়েছেন রাহুল(১৮) কোহলি(৯)।
