Game

3 years ago

Rahul Dravid : হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন হেডকোচ দ্রাবিড়

Rahul Dravid
Rahul Dravid

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  কলকাতায় আচমকা অসুস্থ হয়ে পড়লেন ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়। বুধবার রাতে হঠাৎই বাইপাসের ধারে টিম ইন্ডিয়ার হোটেলে অসুস্থ হয়ে পড়েন রাহুল দ্রাবিড়।অসুস্থ হলে দলের সঙ্গেই বৃহস্পতিবার মাঠে এলেন দ্রাবিড় ।

বুধবার ছিল জাতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়ের পঞ্চাশতম জন্মদিন । গতকাল বিকেলে কলকাতায় পৌঁছে তাঁর জন্মদিন পালনের তোড়জোড় সেরে ফেলেছিল ভারতীয় দল। বাইপাসের ধারে টিম ইন্ডিয়ার হোটেলে কেক কাটলেন রাহুল দ্রাবিড়। ক্রিকেটারেরা সকলে মিলে গাইলেন বার্থ ডে ক্যারল। এরপ্র বুধবার রাতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন রাহুল দ্রাবিড়। সূত্রের খবর, তাঁর শরীরে অস্বস্তি শুরু হয়েছিল। ভারতীয় দলের সঙ্গেই থাকেন চিকিৎসক। তিনি রক্তচাপ পরীক্ষা-সহ একাধিক সতর্কতা মূলক পদক্ষেপ নেন। সিএবি-কে জানানো হয় যে, রাতেই কয়েকটি ওষুধ জরুরি ভিত্তিতে লাগবে। সেই কারণে টেলমা জাতীয় কয়েকটি ওষুধ দ্রুত পৌঁছে দেওয়া হয় টিমহোটেলে।

ভারতীয় শিবির সূত্রে খবর, উচ্চ রক্তচাপজনিত সমস্যা দেখা দিয়েছিল দ্রাবিড়ের। যে কারণে বাড়তি আশঙ্কা এড়াতে তড়িঘড়ি রক্তচাপ কমানোর ওষুধ খাওয়ান হয় তাঁকে। তাতে কাজও হয়। বৃহস্পতিবার ভারতীয় দল সামান্য দেরি করেই ইডেনে পৌঁছয়। দ্রাবিড়কে দেখা যায় দলের সঙ্গেই মাঠে আসতে। জানা গেল, বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল তাঁকে। দ্রাবিড়কে মাঠে আসা থেকে আটকানো যায়নি। তাই দলের সঙ্গেই ইডেনে এসেছেন তিনি। 

You might also like!