Game

3 years ago

Shakira-Pique: পিকের নতুন প্রেমিকা নাকি শাকিরার ভয়ে বাড়ির বাইরে বার হচ্ছেন না!

Shakira - Gerard Pique
Shakira - Gerard Pique

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ স্পেনের প্রাক্তন ফুটবলার জেরার্ড পিকে, শাকিরার সঙ্গে বেশ কয়েক বছর সম্পর্কে থাকার পর তার সঙ্গে সম্পর্কে ইতি টেনেছেন পিকে। দু জনের জীবনে এহেন পরিবর্তন ও এসেছে, শাকিরার সঙ্গে বিচ্ছেদের পরে ক্লারা চিয়া মার্তির সঙ্গে নিজের প্রেমের কথা ঘোষণা করেছেন জেরার্ড পিকে। নামজাদা ফুটবলারের প্রেমিকা হওয়ার পরেও বাড়ির বাইরে নাকি বার হচ্ছেন না ক্লারা। বাড়িতে বসেই অফিসের কাজ করছেন। তবে প্রশ্ন কেন? জবাবে উঠে এল শাকিরার নাম। ক্লারার বক্তব্য শাকিরার ভয়েই নাকি বাড়িতে লুকিয়ে রয়েছেন তিনি। 

সূত্রের খবর, রাস্তায় বেরোলেই শাকিরা-ভক্তদের রোষের মুখে পড়ছেন ক্লারা। তাঁকে অনেক কটূক্তি শুনতে হচ্ছে। সেই কারণে বাড়ির বাইরে বার হচ্ছেন না ক্লারা। বাবা-মায়ের সঙ্গে বাড়িতেই রয়েছেন। সেখান থেকেই অফিসের কাজ সামলাচ্ছেন। এমনকি বাইরের কারও সঙ্গে কথাও বলছেন না ২৩ বছর বয়সি ক্লারা। 

কয়েক দিন আগেই নিজের ইনস্টাগ্রামে প্রেমিকার সঙ্গে ছবি দিয়েছেন পিকে। তিনি বুঝিয়ে দিয়েছেন, শাকিরার সাথে জীবনের পথ চলায় ইতি টেনে নতুন প্রেমিকাকে নিয়ে তিনি খুশি । তবে সবটা কি এতটাই সহজ ছিল! স্পেনের ক্রীড়া সাংবাদিক জর্ডি মার্টিন জানিয়েছেন, শাকিরার সঙ্গে বিচ্ছেদের পর থেকে আফসোস করছিলেন পিকে। এক মাস পরে তিনি শাকিরার কাছে ফিরতে মরিয়া হয়ে উঠেছিলেন। কিন্তু শাকিরা সেই সম্পর্ক আর নতুন করে শুরু করতে চাননি। তার পরে পাকাপাকি ভাবে বিচ্ছেদ হয়ে গিয়েছিল তাঁদের।

প্রসঙ্গত, মার্টিন আরও দাবি করেছেন, আগেও নাকি অনেক বার অনেকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন পিকে। সেগুলো ক্ষমা করে দিয়েছিলেন শাকিরা। কিন্তু ক্লারা চিয়া মার্তির সঙ্গে পিকের সম্পর্ক মেনে নিতে পারেননি তিনি। বেছে নেন বিচ্ছেদের পথ। 

বিচ্ছেদের পর থেকে তিক্ততা আরও বেড়েছে পিকে-শাকিরার। নতুন গানে নিজের প্রাক্তন স্বামীর সমালোচনা করেছেন শাকিরা। গানের ছত্রে ছত্রে পিকে-কে বিঁধেছেন কলম্বিয়ান গায়িকা। তবে সে প্রসঙ্গে পিকে বা ক্লারা কেঊ ই মুখ খোলেননি। 

You might also like!