Game

1 hour ago

Athletic Bilbao: বিলবাওয়ের দায়িত্ব নিলেন ডর্টমুন্ডের প্রাক্তন কোচ

Edin Terzic
Edin Terzic

 

ডর্টমুন্ড, ৬ মে : বরুশিয়া ডর্টমুন্ড অধ্যায় শেষের পর দীর্ঘদিন কোচিং লাইন থেকে সরে থাকার পর মঙ্গলবার তেরজিচ অবশেষে নতুন ঠিকানা পেলেন। তিনি স্প্যানিশ ক্লাব অ্যাতলেতিক বিলবাওর প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। মঙ্গলবার (৫ মে) ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়, আগামী মরসুম থেকেই ৪৩ বছর বয়সি এই জার্মান কোচ কাজ শুরু করবেন। তিনি দায়িত্ব নেবেন বর্তমান কোচ এর্নেস্তো ভালভের্দের স্থলাভিষিক্ত হয়ে। ভালভের্দের অধীনে চলতি মরসুমে ৩৪ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে লা লিগায় অষ্টম স্থানে রয়েছে বিলবাও। ডর্টমুন্ডে তেরজিচের সময়টা ছিল সাফল্য ও আক্ষেপে ভরা। তার অধীনে ২০২১ সালে জার্মান কাপ জেতে দলটি। আর ২০২৪ সালে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে উঠেও শেষ পর্যন্ত শিরোপা ছোঁয়া হয়নি। ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে ২-০ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয় তাদের।

You might also like!