
সিলেট, ৮ অক্টোবর : শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মহিলা এশিয়া কাপে বাংলাদেশকে ৫৯ রানে হারাল ভারতীয় প্রমীলা বাহিনী। এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক স্মৃতি মান্ধানা। প্রথমে ব্যাট করে ভারতীয় দল করে ৫ উইকেটে ১৫৯ রান। জবাবে মহিলাদের এশিয়া কাপের আয়োজকদের ইনিংস শেষ হল ৭ উইকেটে ১০০ রানে।টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন এই ম্যাচের অধিনায়ক স্মৃতি মন্ধানা। অনবদ্য ব্যাটিং করলেন ওপেনার শেফালি বর্মা। তাঁর ব্যাট থেকে এল ৪৪ বলে ৫৫ রান। তাঁর ব্যাট থেকে এল ৫টি চার এবং ২টি ছয়। অন্য ওপেনার মন্ধানা করলেন ৩৮ বলে ৪৭ রান। তিনি মারলেন ৬টি চার। প্রথম উইকেটে জুটিতে উঠল ৯৬ রান। তিন নম্বরে নেমে জেমাইমা রডরিগেজ ২৪ বলে ৩৫ রান করে অপরাজিত থাকলেন। অন্য ভারতীয় ব্যাটাররা অবশ্য তেমন রান পেলেন না। রিচা ঘোষ (৪), কিরণ নবগিরে (শূন্য), দীপ্তি শর্মা (১০) দ্রুত আউট হয়ে গেলেন। শেষ পর্যন্ত ২২ গজে জেমাইমার সঙ্গে ছিলেন পূজা বস্ত্রকার (অপরাজিত ১)। বাংলাদেশের সফলতম বোলার রুমানা আহমেদ। তিনি ২৭ রান দিয়ে ৩ উইকেট পেয়েছেন। ১৬ রান দিয়ে ১ উইকেট নেন সালমা খাতুন।
সংক্ষিপ্ত স্কোর: ভারত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৯ (শেফালি ভার্মা ৫৫, জেমিমাহ রদ্রিগেস ৩৫ অপরাজিত; রুমানা আহমেদ ৩/২৭) বনাম বাংলাদেশ ২০ ওভারে ৭ উইকেটে ১০০ (নিগার সুলতানা ৩৬; শেফালি ভার্মা ২/১০)।
