Breaking News
 
School Education Department: শিক্ষক দিবসেই শিক্ষকের গায়ে হাত! প্রধান শিক্ষককে মারধরের ভিডিও ভাইরাল, অ্যাকশনে স্কুলশিক্ষা দপ্তর Raghav Chadha: বিজেপিতে যোগের পরেই ‘বিতাড়িত’! ভোটের মুখে পাঞ্জাবের তালিকা থেকে বাদ রাঘব, নাম উঠল দিল্লিতে Jadavpur Gerua Michil: ‘গেরুয়ার সম্মানে’ রাজপথে সন্ন্যাসীরা! যাদবপুরের মিছিলের নেতৃত্বে শুভেন্দু Abu Taher: নন্দীগ্রাম উপনির্বাচন ঘিরে তৃণমূলে ফের কোন্দল, মমতাকে সরাসরি চ্যালেঞ্জ আবু তাহেরের Ritabrata TMC: জোড়াফুলের অপেক্ষা, বিকল্পে নির্দল! নন্দীগ্রাম-রেজিনগরে লড়াইয়ের প্রস্তুতি ঋত শিবিরের Abhishek Banerjee PA: ১৫ কোটির লেনদেন সুমিতের অ্যাকাউন্টে! সুপ্রিম কোর্টে অভিষেকের আপ্তসহায়ককে নিয়ে বিস্ফোরক দাবি রাজ্যের

 

Game

3 years ago

TATA IPL 2023 DC vs CSK: বুধবার ঘরের মাঠে নামবে চেন্নাই সুপার কিংস, জিততে মরিয়া দিল্লি ক্যাপিটালস

Csk vs DC TATA IPL
Csk vs DC TATA IPL

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বুধবার হাইভোল্টেজ ম্যাচ। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলতে নামবে চেন্নাই সুপার কিংস। এই ম্যাচ জিতলে প্লে-অফে ওঠা অনেকটাই নিশ্চিত মহেন্দ্র সিং ধোনিদের। এদিকে আইপিএল পয়েন্ট টেবিলে নিচের দিকে থাকা দিল্লি ক্যাপিটালসও জয়ের জন্য মরিয়া। বুধবার চিদম্বরম স্টেডিয়ামে নামবে ওয়ার্নার ব্রিগেড।

গত শনিবার মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। ছন্দে আছেন টিমের তরুণ বোলার মাথিশা পাথিরানা। টিমের দুই ওপেনার ডেভন কনওয়ে ও রুতুরাজ গাইকোয়াড় গত ম্যাচে  ফর্মে ছিলেন। ভাল ফর্মে আছেন অজিঙ্কা রাহানেও। তবে রবীন্দ্র জাদেজা বোলিংয়ে টিমের ভরসার জায়গা হয়ে উঠলেও, ব্যাটিংয়ে ছন্দে ফেরেননি। এই মরশুমে সেভাবে ব্যাট করেননি মহেন্দ্র সিং ধোনিও। তাই চিন্তা থাকবেই চেন্নাই সুপার কিংসের।

এদিকে দিল্লির অধিনায়ক ডেভিড ওয়ার্নার প্রত্যেক ম্যাচেই ছন্দে আছেন। রানও করছেন। কিন্তু টিমের বাকি ক্রিকেটারদের ব্যাটিং নিয়ে চিন্তা এখনও কমেনি। চেন্নাইয়ের ঘরের মাঠে ম্যাচ জিতে আসার মতো আত্মবিশ্বাস টিমের আছে কিনা, তা নিয়েই প্রশ্ন উঠছে। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৭ রানে জিতেছিল দিল্লি। অক্ষর প্যাটেল, মনীশ পান্ডেরা রানে ফিরেছিলেন। চেন্নাই ম্যাচে চিন্তা থাকবে বোলিং নিয়েও। সব কিছু সামলে এবার টুর্নামেন্টে এই ম্যাচ জিতলে আরও কিছুটা ঘুরে দাঁড়াতে পারবে দিল্লি ক্যাপিটালস।


You might also like!