Game

2 years ago

Chelsea FC : এফএ কাপ : দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে বড় জয় পেল চেলসি

Chelsea FC (File Picture)
Chelsea FC (File Picture)

 

লন্ডন, ৭ জানুয়ারি : প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ খেলার সম্ভাবনা প্রায় শেষ হয়ে যাওয়ার পথে। ব্লুদের সামনে ইউরোপা লিগের দরজা খুলে যেতে পারে যদি এফএ কাপে চ্যাম্পিয়ন হতে পারে তারা। তবে চ্যাম্পিয়ন হওয়ার জন্য এখনও অনেকটা পথ পাড়ি দিতে হবে মাউরিসিও পচেত্তিনোর দলকে। অবশ্য এখন পর্যন্ত সঠিক পথেই আছে তারা।

এফএ কাপের তৃতীয় রাউন্ডের খেলায় শনিবার (৬ জানুয়ারি) প্রেস্টন নর্থ এন্ডকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে চেলসি। চ্যাম্পিয়নশিপে খেলা প্রেস্টনের বিপক্ষে আরমান্দো বোর্হা, থিয়াগো সিলভা, রাহিম স্টারলিং ও এনজো ফার্নান্দেজ গোলগুলো করেন। এই জয়ে এফএ কাপের চতুর্থ রাউন্ডে উঠে গেছে স্টামফোর্ড ব্রিজের দলটি।

You might also like!