Game

3 years ago

বৃষ্টিতে বাতিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের শেষ প্রস্তুতি ম্যাচ !

বৃষ্টিতে বাতিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের শেষ প্রস্তুতি ম্যাচ !
বৃষ্টিতে বাতিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের শেষ প্রস্তুতি ম্যাচ !

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বৃষ্টির জন্য বাতিল হয়ে গেল ভারতের দ্বিতীয় অনুশীলন ম্যাচ। এদিন ব্রিসবেন গাব্বায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে নামার কথা ছিল রোহিতদের। কিন্তু প্রবল বৃষ্টিতে সেই ম্যাচ বাতিল হয়ে যায়। টিম ইন্ডিয়া মাঠে নামারও সুযোগ পায়নি। বিশেষজ্ঞরা মনে করছেন, দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ নামতে না পারাটা নিঃসন্দেহে পাক ম্যাচের আগে ভারতের জন্য ধাক্কা। কারণ, পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে দলের বেশ কয়েকটি দুর্বলতার জায়গা শুধরে নেওয়ার চেষ্টা করছিলেন রোহিতরা। অস্ট্রেলিয়া ম্যাচে টিম ইন্ডিয়া শেষ মুহূর্তে জয় ছিনিয়ে নিয়েছিল বটে, তবে কয়েকটি জায়গায় প্রশ্ন থেকেই গিয়েছিল। সেই প্রশ্নগুলির উত্তরই এদিনের ম্যাচে খুঁজে নেওয়ার পরিকল্পনা ছিল ভারতীয় দলের। কিন্তু সেই সুযোগটুকু ভারত পেল না।

You might also like!