Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Michael Bracewell: পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন ব্রেসওয়েল

Michael Bracewell
Michael Bracewell

 

ওয়েলিংটন  : আইপিএলের জন্য পাকিস্তান সিরিজে স্যান্টনার-রবীন্দ্রদের পাবে না নিউজিল্যান্ড। তাই পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টি-২০ সিরিজে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন স্যান্টনারের জায়গায় মাইকেল ব্রেসওয়েল। এর আগে গত বছর এপ্রিলে তিনি পাকিস্তানের বিপক্ষেই নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিয়েছিলেন। এবার ঘরের মাঠে প্রথমবারের মতো অধিনায়কত্ব করবেন এই অলরাউন্ডার।

এই টি-২০ সিরিজ মাঠে গড়াচ্ছে আইপিএল শুরুর ৬দিন আগে। ১৬ মার্চ নিউজিল্যান্ডের হ্যাগলি ওভালে হবে সিরিজের প্রথম টি-২০। আর টি-২০ সিরিজের শেষ ম্যাচটি হবে ২৬ মার্চ। ফলে দলের প্রধান তারকাদের আইপিএলে ছেড়ে দিয়েই দল সাজাতে হচ্ছে কিউইদের। আইপিএলের জন্য অধিনায়ক স্যান্টনার, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র এবং বেভন জ্যাকবস এই সিরিজে খেলছেন না।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…