Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

UEFA Champions League: বেনফিকাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা, জয়ের নায়ক রাফিনিয়া

Rafinha
Rafinha

 

বার্সেলোনা , ১২ মার্চ  : চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ফিরতি লেগে মঙ্গলবার রাতে বেনফিকাকে ৩-১ গোলে হারিয়ে , দুই লেগ মিলিয়ে ৪-১ গোলে এগিয়ে থেকে কোয়ার্টার-ফাইনালে উঠল বার্সেলোনা। প্রথম লেগে বেনফিকার মাঠ থেকে ১-০ গোলে জয় পেয়েছিল বার্সেলোনা। দ্বিতীয় লেগে এই দিন ঘরের মাঠে বার্সা ৩-১ গোলে জিতেছে। জোড়া গোল করেছেন ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া। বাকি গোলটি করেছেন ইয়ামাল। ফলে দুই লেগ মিলিয়ে ৪-১ গোলে জিতে কোর্য়াটার ফাইনালে পা রেখেছে হ্যান্সি ফ্লিকের দল।

এই দিকে রাফিনিয়া এদিন দুটি গোল করে একটি রেকর্ডে নাম লেখালেন। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে এখন পর্যন্ত কোনও ব্রাজিলিয়ান ১০ গোলের বেশি করতে পারেনি। এদিন বেনফিকার বিপক্ষে জোড়া গোল করে সেই রেকর্ডে গড়েছেন রাফিনিয়া। চলতি মরসুমে এই নিয়ে তাঁর গোল হয়ে গেল ১১টি। সেই সঙ্গে আসরের সর্বোচ্চ গোল স্কোরারও তিনি। আর ইউরোপ সেরার প্রতিযোগিতাটির এক আসরে বার্সিলোনার হয়ে তাঁর চেয়ে বেশি গোল করতে পেরেছেন লিওনেল মেসি,২০১১-১২ মরসুমে ১৪ গোল।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…