Game

3 years ago

India Vs New Zealand : ব্রেসওয়েলের তাণ্ডব থামিয়ে প্রথম এক দিনের ম্যাচে জয়ী ভারত

India won the first ODI
India won the first ODI

 

হায়দরাবাদ, ১৮ জানুয়ারি  : নিউজিল্যান্ডের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় । ব্রেসওয়েলের তাণ্ডব থামিয়ে প্রথম এক দিনের ম্যাচে জয়ী ভারত । ভারতের ৮ উইকেটে ৩৪৯ রানের জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ৪৯.২ ওভারে ৩৩৭ রানে অল-আউট হয়। ভারত ১২ রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ জেতে। ৭৮ বলে ১৪০ রান করেও ট্র্যাজিক হিরো হয়ে থেকে যেতে হয় ব্রেসওয়েলকে।

আগে ব্যাট করলে জেতা কঠিন হবে জেনেও টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন তিনি। গিলের সঙ্গে নিজে ব্যাট করতে এসে শুরুটাও ভালই করেন। প্রথম উইকেটের জুটিতে ভারত করে ৬০ রান। অধিনায়ক রোহিতকে এদিনও বেশ ঝকঝকে দেখাচ্ছিল, কিন্তু এদিনও ভাল শুরুর পর উইকেট ছুঁড়ে দিয়ে এলেন তিনি। লাগাতার এই ব্যর্থতা চিন্তায় রাখবে টিম ম্যানেজমেন্টকে। তবে রোহিত হতাশ করলেও হতাশ করেননি শুভমন গিল। উলটে রীতিমত অভাবনীয় কাণ্ড ঘটিয়ে ফেলেছেন তিনি। ২০৮ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেছেন তরুণ ওপেনার। সেই সঙ্গে গড়েছেন একাধিক রেকর্ডও।

প্রথম ইনিংসে শুভমন গিলের অবিশ্বাস্য ডাবল সেঞ্চুরির ইনিংস এবং ভারতের পাহাড়প্রমাণ রান দেখে অনেকেই হয়তো ভেবে নিয়েছিলেন হায়দরাবাদ ওয়ানডেতে ভারতের জয় সময়ের অপেক্ষা। নিউজিল্যান্ড ইনিংসের অর্ধেকটা দেখার পরও মনে হয়েছিল অনায়াসে জয় আসবে ভারতের কিন্তু সব অঙ্ক গুলিয়ে দিলেন অখ্যাত ব্রেসওয়েল। শেষ পর্যন্ত লড়াইয়ে রাখলেন দলকে। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি নিউজিল্যান্ডের। বিশাল লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ২৮ রানের প্রথম উইকেট খুইয়ে ফেলে নিউজিল্যান্ড। টপ অর্ডারের কোনও ব্যাটারই সেভাবে রান পাননি। একটা সময় ১৩১ রানে ৬ উইকেট খুইয়ে কার্যত ম্যাচের আশা ছেড়েই দিয়েছিল কিউয়িরা। সেখান থেকে কার্যত একার হাতে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ব্রেসওয়েল। অবিশ্বাস্য শতরান করে কিউয়িদের লড়াইয়ে ফেরান তিনি। একটা সময় মনে হচ্ছিল, গিলের দ্বিশতরান চাপা পড়ে যাবে ব্রেসওয়েলের নায়কোচিত ইনিংসে। কিন্তু অনবদ্য লড়াই করেও সঙ্গতের অভাবে দলকে জেতাতে পারলেন না তিনি। ১৪০ রানের দুর্দান্ত ইনিংস খেলে প্যাভিলিয়নে ফিরলেন তিনি। নিউজিল্যান্ডের ইনিংস শেষ হল ৩৩৭ রানে। ১২ রানে জয় পেল ভারত।


You might also like!