Game

3 years ago

Santosh Trophy সন্তোষ ট্রফির ক্রীড়াসূচি নিয়ে ক্ষুব্ধ বাংলার কোচ বিশ্বজিৎ

Biswajit Bhatterjee
Biswajit Bhatterjee

 

মুম্বই, ১১ জানুয়ারি  : সন্তোষ ট্রফিতে একদিনে তিনটি খেলা হচ্ছে। মধ্যপ্রদেশের বিরুদ্ধে এদিনের ম্যাচটি ছিল সকাল সাড়ে আটটায়। যে সময়তেই খেলা হোক না কেন, বাংলার খেলায় তার প্রভাব পড়েনি। বুধবার মধ্যপ্রদেশকে পাঁচ গোলের মালা পরাল বিশ্বজিৎ ভট্টাচার্যের ছেলেরা। দল জিতলেও সন্তোষ ট্রফির ক্রীড়াসূচি থেকে মাঠ সমস্যা নিয়ে অভিযোগ করেছেন বাংলা কোচ।

এদিনের খেলা সকাল সাড়ে আটটায় দেওয়া প্রসঙ্গে বিশ্বজিৎ বলছেন, ”স্কুল গেমসে এরকম সকাল সাড়ে আটটায় খেলা দেওয়া হয় বলে শুনেছি। সন্তোষ ট্রফির মতো টুর্নামেন্টে যা সূচি করা হয়েছে, তাতে ভাল ফুটবল কীভাবে সম্ভব তা আমার বোধগম্য হচ্ছে না। যেমন তেমন করে টুর্নামেন্ট শেষ করে দিতে চাইছে।” রেফরিং নিয়েও অভিযোগ জানান বাংলা কোচ।

এত রকম প্রতিবন্ধকতার মধ্যেও বাংলা এগিয়ে চলেছে বাংলা । মূল পর্বে যাওয়ার আগে বাকি দুটি ম‍্যাচও জিততে মরিয়া তিন প্রধানে কোচিং করানো বিশ্বজিৎ ভট্টাচার্য। তিনি ফের বলেন, 'গ্রুপের অন‍্য দল কটা ম‍্যাচ জিতছে না হারছে সেই সব অঙ্কে যাচ্ছি না। আমাদের একটাই লক্ষ‍্য সব ম‍্যাচ জিতে গ্রুপ চ‍্যাম্পিয়ন হয়ে মূলপর্বে যাওয়া। দলের প্রত‍্যেক ফুটবলাররা খুব ভাল খেলছে। দল ছন্দে আছে। আশাকরি পরের ম‍্যাচেও ভাল খেলবে।'

You might also like!