
নয়া দিল্লি , ৭ জুন : তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি শুরু করল হন্ডুরাসের বিরুদ্ধে ২-০ গোলের সহজ জয় দিয়ে। লাওতারো মার্টিনেজ পেনাল্টি থেকে আর্জেন্টিনাকে এগিয়ে দেওয়ার পর দ্বিতীয় গোলটি করেন গিউলিয়ানো সিমিওনে। ১০ জুন আর্জেন্টিনা তাদের শেষ প্রস্তুতি ম্যাচটি খেলবে আইসল্যান্ডের বিপক্ষে। ফিটনেস নিয়ে কিছুটা উদ্বেগ থাকার জন্য কোচ লিওনেল স্ক্যালোনি হন্ডুরাসের বিপক্ষে দলের সেরা তারকা মেসিকে খেলান নি। তবে তাতে আর্জেন্টিনার জয় পেতে কোনও অসুবিধা হয়নি।
হন্ডুরাসের ফিফা র্যাঙ্কিং ৬৬। আর আর্জেন্টিনার মেসিরা দুদিন আগেই শীর্ষে উঠেছেন। র্যাঙ্কিংয়ে দুদলের এই পার্থক্যের ছাপ পড়লো টেক্সাসের কলেজ স্টেশন মাঠেও। বল দখলে স্ক্যালোনির শিষ্যরা এদিন হন্ডুরাসকে আক্রমণ করেও সবসময়ই ব্যতিব্যস্ত রেখেছে। বিপরীতে হন্ডুরাস একটি শটও আর্জেন্টিনার গোলে রাখতে পারেনি।
