Breaking News
 
Ram Mandir Trust New CEO: রামমন্দির ট্রাস্টের প্রথম সিইও অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র, ‘সিঁদুর’ পর্বে ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা Durga Puja 2026: মহালয়ার দিন ইডেনে চমক! উমা আগমনী অনুষ্ঠানে মোদিকে ঘিরে জল্পনা CM Suvendu Adhikari: নেশামুক্তির বার্তা শুভেন্দুর, রোড রোলারে গুঁড়িয়ে দেওয়া হল ২ লক্ষ ফেনসিডিলের শিশি UP assembly election: পুরনো মনোমালিন্য ভুলে ‘হাত’ ধরলেন অখিলেশ! উত্তরপ্রদেশে বিজেপিকে ঠেকাতে নতুন সমীকরণ Election Commission: ভোট-পরবর্তী হিংসা রুখতে ভোটগণনায় বদল? ‘টোটালাইজার’ নিয়ে কেন্দ্রের মত চাইল সুপ্রিম কোর্ট Rising Seas, Rising Stakes: বিশ্ব উষ্ণায়নে বাড়ছে সমুদ্রের জলস্তর, বড় বিপদের মুখে কলকাতা-মুম্বই! সতর্কবার্তা রাষ্ট্রসংঘের

 

Game

3 years ago

Al Ittifaq 2-1 Al Nasr:রোনাল্ডোহীন আল নাসরের হার

Al Ittifaq 2-1 Al Nasr
Al Ittifaq 2-1 Al Nasr

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃআরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের ফাইনালে গত শনিবার জোড়া গোল করে আল নাসরকে জিতিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। কিন্তু পরের ম্যাচেই মানে আজ, সৌদি প্রো লিগে আল নাসরের একাদশ এমনকি বেঞ্চেও নেই রোনাল্ডো! আল নাসরের শুরুটাও ভালো হয়নি। বরং রোনাল্ডোবিহীন আল নাসরকে ২-১ গোলে হারিয়ে সৌদি প্রো লিগে শুভসূচনা পেয়েছেন আল ইত্তিফাকের কোচ ও লিভারপুল কিংবদন্তি স্টিভেন জেরার্ড।

ক্লাব চ্যাম্পিয়নস কাপের ফাইনালে ৫ মিনিট বাকি থাকতে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন রোনাল্ডো। সেই চোটের কারণেই নতুন মৌসুমে লিগে প্রথম ম্যাচটা খেলতে পারেননি পর্তুগিজ তারকা। অথচ আল নাসরের শুরুটা ছিল দুর্দান্ত। প্রথম ৫ মিনিটের মধ্যে লিভারপুল ও বায়ার্ন মিউনিখের সাবেক ফরোয়ার্ড সাদিও মানের গোলে এগিয়ে গিয়েছিল আল নাসর। কিন্তু বিরতির পর রবিন কোয়াইসন ও মুসা দেম্বেলের গোলে সৌদি লিগে আল ইত্তিফাক কোচ হিসেবে অভিষেকেই জয় পেয়েছেন জেরার্ড।

আল ইত্তিফাক অধিনায়ক জর্ডান হেন্ডারসন ও আল নাসর তারকা মানের পুনর্মিলনী ম্যাচও ছিল এটি। গত বছর মে মাসেই দুজন লিভারপুল সতীর্থ হিসেবে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে লড়েছেন। আজ ম্যাচের ৪ মিনিটে সেই হেন্ডারসনকেই হতাশ করে গোল করেছেন মানে। আলী আল হাসানের পাস থেকে বক্সের ভেতর থেকে গোল করেন সেনেগালিজ তারকা। 

বিরতির পর ৪৬ মিনিটে কর্নার থেকে গোল করেন কোয়াইসন। এর ৬ মিনিট পর মুসা দেম্বেলের বাঁ পায়ের শটে এগিয়ে যায় আল ইত্তিফাক। গত মৌসুমের রানার্স আপ আল নাসর এরপর দু-তিনটি ভালো সুযোগ পেয়েও ম্যাচে ফিরতে পারেনি।


You might also like!