Game

3 years ago

Al-Naser : সৌদি প্রো লিগে আল-ইত্তিহাদেরর কাছে হেরে অবনমন রোনাল্ডর আল-নাসরের

Al-Nasr lost to Al-Ittihader in the Saudi Pro League
Al-Nasr lost to Al-Ittihader in the Saudi Pro League

 

রিয়াদ, ১০ মার্চ  : সৌদি প্রো লিগে হোঁচট খেয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডর ক্লাব আল নাসর। আল ইত্তিহা বিপক্ষে হেরে পয়েন্ট টেবিলের দুইয়ে নেমে গেছে দলটি। বৃহস্পতিবার রাতে কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে আল ইত্তিহাদের বিপক্ষে ১-০ ব্যবধানে হেরেছে আল নাসর। ইত্তিহাদের হয়ে একমাত্র গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রোমারিনহো।

গত মাসে সবমিলিয়ে রোনাল্ড চার ম্যাচ খেলে দুইটি হ্যাটট্রিকের পাশাপাশি করেছেন ৮ গোল। ছন্দে থাকা এই ফুটবলারকে তাই সৌদি প্রো লিগের মাসসেরা নির্বাচিত করা হয়েছে। অথচ গতকাল রাতে একটিও লক্ষ্যে শট ছিল না এই তারকার। দলকে হারতে হয় বাজেভাবে।

এই জয়ে ২০ ম্যাচে ১৪ জয় ও ৫ ড্রয়ে ৪৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে এসেছে ইত্তিহাদ। সমান ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে দুইয়ে নেমে গেছে রোনালদোর ক্লাব আল নাসর। তিনে থাকা আল শাবাবের পয়েন্ট ৪৩।

You might also like!