Breaking News
 
CM Suvendu Adhikari: বাম-তৃণমূলকে একসঙ্গে নিশানা, ‘অমৃতকালের’ বাংলায় বিনিয়োগের ডাক শুভেন্দুর CM Suvendu Adhikari: এলিয়ট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য জনগণের জন্য উন্মুক্ত করে দিল পুরসভা, খুশি মুখ্যমন্ত্রী শুভেন্দু Cockroach Janata Party: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে নাবালিকা! অভিজিৎ-সৌরভদের বিরুদ্ধে পকসো আইনে অভিযোগের আর্জি Sharadwat Mukherjee: প্রসূতি ওয়ার্ডে ব্রেস্ট ফিডিং কর্নার, রক্ত পাচার রুখতেও কড়া নজরদারি—কঠোর অবস্থান স্বাস্থ্যমন্ত্রীর Supreme Court Order: আদালতের খবর প্রকাশে বাধা নেই, তবে অডিও-ভিডিও ক্লিপে নিষেধাজ্ঞা, সংবাদমাধ্যমকে স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের Nadia Zilla Parishad: তৃণমূলের ‘বিবেক ভোটে’ বড় চমক! মাত্র ৬ সদস্য নিয়েই নদিয়া জেলা পরিষদ দখলে বিজেপি

 

Festival and celebrations

1 year ago

Kali Puja 2024: হয়ে গেছে কাঠামো পুজো, নৈহাটি বড়মার মূর্তি গড়া আর কত বাকি? জানাল কমিটি

Boroma
Boroma

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- অসুর বধে জগতজননী বরাবরই রংদেহি মূর্তি ধারণ করে থাকে। মহিষাসুরকে বধ করে সর্বত্র পূজিতা হন মহিষাসুর মর্দিনী মা দুর্গা। ঠিক তেমনি চণ্ড ও মুণ্ড নামে দুই ভয়ানক অসুরকে নিধন করতে মা দুর্গার ললাট থেকে মা কালীর জন্ম হয়। কালীপুজোয় মর্ত্যলোক জুড়ে ভাসে আলোর রসনায়। সামনে আসছে সেই কালীপুজো।

বাড়ি থেকে বারোয়ারি সব জায়গাতেই মহা ধুমধামে পুজো হয় মা কালীর। আর তার মধ্যেই সবথেকে জনপ্রিয় নৈহাটিতে বড়মার পুজো। “ধর্ম হোক যার যার, বড়মা সবার”, এই বার্তাই পৌঁছে গিয়েছে বিদেশের মাটিতেও।

গত ১৭ অক্টোবর হল বড়মার কাঠামো পুজো। কাঠামোটি প্রতি বছর সংস্কার করা হয় এবং এবারও বাঁশের সাহায্যে মূল কাঠামো তৈরি করা হচ্ছে। এদিনের বিশেষ পুজোয় নৈহাটি পৌরসভার পৌর প্রধান এবং সেবাইতরা উপস্থিত ছিলেন। নৈহাটির অরবিন্দ রোডে মৃৎশিল্পীরা এখন বড়মার ২১ ফুটের প্রতিমা তৈরিতে ব্যস্ত রয়েছেন। পুজোর পরে, বিশেষ চাকার সাহায্যে এই প্রতিমা গঙ্গায় বিসর্জন দেওয়ার জন্য টেনে নিয়ে যাওয়া হবে। এই সময়ে ভক্তদের মধ্যে স্বর্ণালংকারের প্রতি বিশেষ আগ্রহ দেখা যায়, যা মা কালীর মহিমাকে আরও বৃদ্ধি করে। পুজোর কদিন হাজার হাজার ভক্ত মায়ের আশীর্বাদ লাভের উদ্দেশ্যে দণ্ডী কাটেন এবং এই দিনও অনেক ভক্ত মায়ের আগমনের খুশিতে পুজো দিয়েছেন। 

You might also like!