Entertainment

3 years ago

Subhashree and Raj Chakraborty: ফের মা হতে চলেছেন শুভশ্রী!

Raj Chakraborty and Shubhashree with their son Yuvan
Raj Chakraborty and Shubhashree with their son Yuvan

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ফের মা হতে চলেছেন অভিনেত্রী! যুবানের পর আবার বাবা-মা হতে চলেছেন রাজ-শুভশ্রী। 

রাজ-শুভশ্রী ছেলে যুবানের নানা মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করেন। মঙ্গলবার যুবানের উচ্ছ্বাসে ফেটে পড়ার একটি ছবি পোস্ট করেন রাজ ও শুভশ্রী। ক্যাপশনে লেখেন, “বড় দাদা হিসেবে যুবানের প্রমোশন হয়ে গেল”। এই পোস্টেই উচ্ছ্বসিত হয়ে ওঠেন রাজ-শুভশ্রীর অনুরাগীরা। শুভেচ্ছার বন্যা বয়ে যেতে থাকে। মৌনী রায় লেখেন, “ছোট্ট সোনার জন্য আমার এত্ত এত্ত এত্ত ভালবাসা… আমি কিন্তু দুর্দান্ত মাসি হবো, তাতে কোনও সন্দেহ নেই।” গোটা পরিবারকে শুভেচ্ছা জানিয়েছেন নুসরত জাহান। শুভেচ্ছা জানিয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, দেবলীনা কুমার, সৌমিতৃষা কুণ্ডুর মতো তারকারাও। প্রসঙ্গত, গত মে মাসেই রাজ-শুভশ্রী বিয়ের পাঁচ বছর উদযাপন করেছিলেন। এবার পরিবারে নতুন সদস্যের আগমনের অপেক্ষা। 

You might also like!