Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

Entertainment

3 years ago

AR Rahman :‘হিন্দি নয়, তামিল বলো’, স্ত্রীকে এ আর রহমান

AR Rahman with his wife
AR Rahman with his wife

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ‘হিন্দিতে নয়, তামিলে বোলো’—স্ত্রী সায়রা বানুকে এভাবেই নির্দেশ দিয়েছিলেন অস্কারজয়ী ভারতীয় সংগীতশিল্পী এ আর রহমান। চেন্নাইয়ে জন্ম এই সংগীতশিল্পীর। চেন্নাইয়ের মানুষ তামিলেই কথা বলে। তবে হিন্দির বদলে নিজের স্ত্রীকেও তামিলে কথা বলতে বলায় প্রবল তোপের মুখে এই সুরকার।

সম্প্রতি চেন্নাইয়ে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে স্ত্রীকে নিয়ে উপস্থিত হয়েছিলেন এ আর রাহমান। অনুষ্ঠানে পুরো সময় তামিল ভাষায় কথা বলেন তিনি। এমনকি বক্তব্য দেওয়ার সময়ও তামিল ভাষায় বক্তব্য দেন এ আর রহমান। অনুষ্ঠানে সঞ্চালক সায়রা বানুকে কথা বলতে বললে পেছন থেকে স্ত্রীর উদ্দেশে এ আর রহমান বলে ওঠেন, ‘হিন্দিতে নয়, তামিল বোলো’। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বলা এই কথার ভিডিও ছড়িয়ে পড়েছে।

স্ত্রী সায়রা এ কথা শুনে এই শিল্পীর দিকে তাকিয়ে অবাক হলে বলেন, ‘ও মাই গড’। এতে উপস্থিত দর্শক সবাই হেসে ওঠেন, হাততালি দেন। সায়রা গুজরাটের মেয়ে, তাই তামিল ভালো বলতে পারেন না। স্বামীকে খুশি করতে ভাঙা ভাঙা তামিলে বলতে শুরু করেন। শুরুতে দর্শকের উদ্দেশে তিনি বলেন, ‘আমি খুব ভালো তামিল বলতে পারি না। তবু চেষ্টা করছি। ভুল হলে ক্ষমা করে দিবেন।’

১৯৯৫ সালে এ আর রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সায়রা। এখন এই দম্পতির সংসারে রয়েছে তিন সন্তান।

এ আর রহমান এখন আছেন মণি রত্নম পরিচালিত সিনেমা ‘পেন্নিয়ান সেলভান ২’ মুক্তির অপেক্ষায়। এই সিনেমার সংগীতায়োজন করেছেন তিনি। ঐশ্বরিয়া রায় অভিনীত এই সিনেমা ২৮ এপ্রিল মুক্তি পাবে।


You might also like!