Breaking News
 
Calcutta High Court: কোলাঘাট তল্লাশি মামলায় নতুন মোড়, পুলিশ রিপোর্টে ‘রাজনৈতিক উদ্দেশ্য’, মামলা খারিজ হাই কোর্টে Nandigram Bypoll Twist: জেল থেকে বেরিয়েই নির্বাচনী লড়াই! নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলনকে অন্তর্বর্তী জামিন Hasirani Rath: ‘জন্মের আগেই মাধ্যমিক!’ হলফনামা বিতর্কে কংগ্রেসের মামলা খারিজ, স্বস্তি হাসিরানি রথের Election Commission News: কমিশনের সিদ্ধান্ত গ্রহণ নিয়ে বিতর্ক, জ্ঞানেশ কুমারকে ঘিরে মামলা শুনবে শীর্ষ আদালত Suvendu Adhikari: জেন জি প্রশ্ন করবে, মুখোমুখি উত্তর দেবেন শুভেন্দু! চা চক্রে নতুন প্রজন্মের সঙ্গে মুখ্যমন্ত্রী Ujjain Mosque Demolition: উজ্জয়িনী অশান্তির নেপথ্যে ভুয়ো AI ভিডিয়ো? কনটেন্ট ক্রিয়েটরদের ভূমিকা নিয়ে তদন্তে পুলিশ

 

Entertainment

2 years ago

Shovon Ganguly : বিশ্ব ঘুরেছেন, কিন্তু, শোভনের প্রিয় জায়গা কী জানেন ? উত্তর শুনে অবাক 'দাদা' সৌরভও

Shovon Ganguly
Shovon Ganguly

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃঘুরতে ভালবাসেন গায়ক শোভন গঙ্গোপাধ্যায় । সময় পেলেই ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়েন । দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে গিয়েছেন । কিন্তু তাঁর সবথেকে পছন্দের জায়গা কী জানেন ? দাদাগিরির মঞ্চে জানালেন নিজের পছন্দের কথা । যা শুনে অবাক হয়ে গিয়েছেন 'দাদা', সৌরভ গঙ্গোপাধ্যায়ও !

সম্প্রতি, জি বাংলার তরফে দাদাগিরি-র একটি এপিসোডের ভিডিও প্রকাশ্যে আনা হয়েছে । যেখানে, প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছিলেন শোভন । খেলার মাঝেই সৌরভ তাঁকে প্রশ্ন করেন, শোভনের প্রিয় জায়গা কোনটা ? শোভন জানান, বিশ্ব ঘুরে তাঁর মনে হয়েছে, তাঁর পছন্দের জায়গা পশ্চিমবঙ্গই । তাঁর উত্তরে অবাক সৌরভও । এর কারণও ব্যাখ্যা করেছেন শোভন । তিনি জানিয়েছেন, খেতে ভালবাসেন । সম্প্রতি, সুইডেন, ফিনল্যান্ড ঘুরতে গিয়েছিলেন । কিন্তু, সেখানে গিয়ে সমস্যা হয়েছিল যে, সবাই ঠান্ডা খাবার খায়, যেমন কোল্ড মিট । তখনই ভাত-ডালের গুরুত্বটা বুঝতে পেরেছেন তিনি ।

শোভন গঙ্গোপাধ্যায় এবং সোহিনী সরকারের সম্পর্ককে ঘিরে গত কয়েক মাস ধরে নানা আলোচনা চলছে টলি অন্দরে । কিন্তু, কেউই এই বিষয়ে মুখ খোলেননি । সম্প্রতি বিদেশ ভ্রমণের কিছু ছবি শেয়ার করেছিলেন শোভন । আবার একইজায়গার ছবি একইসময় পোস্ট করেছিলেন সোহিনী সরকারও । সুইডেন সফরের কথা জানান তিনি । কিন্তু, শোভনের সঙ্গে কোনও ছবি পোস্ট করেননি । তবে, একসঙ্গে দু'জনে ছবি না দিলেও, দুইয়ে দুইয়ে চার করে ফেলেছিলেন নেটিজেনরা । আর দাদাগিরিতে শোভনের মুখে সেই সুইডেন সফরের কথা তো শোনাই গেল । স্পষ্ট হয়ে গেল, একসঙ্গেই সেখানে সময় কাটিয়েছেন শোভন-সোহিনী ।


You might also like!