Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

Entertainment

3 years ago

Hrithik Roshan :২৪ ঘন্টা জল পর্যন্ত না খেয়ে করেছেন শ্যুটিং, জীবনের কঠিন দিনের কথা জানালেন হৃতিক রোশন

Hrithik Roshan
Hrithik Roshan

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ফের খবরে হৃতিক রোশন। নিজের কাজের অভিজ্ঞতার কথা শেয়ার করে খবরে এলেন নায়ক। জানালেন ধুম ২ ছবির কথা। ধুম ২ ছবির টাইটেল ট্র্যাকে হৃতিকে নাচ সকলেরই মনে আছে। কিন্তু, এই নাচ পারফেক্ট ভাবে শ্যুট করতে কাঠ-খড় পোড়াতে হয় হৃতিককে। তিনি জানান, ‘ধুম ২- ধুম এগেইন গানটার জন্য সব কিছু পারফেক্ট হওয়াটা খুব প্রয়োজন ছিল। নাচের কোরিওগ্রাফি থেকে প্রতিটা স্টেপ নির্ভুল করতে চেয়েছিলেন। আর তাই যতক্ষণ গানের শ্যুটিং হয়েছে আদিত্য চোপড়া সেখানে ছিলেন।’

তাঁর শরীরের ধাঁচের সঙ্গে কোন স্টেপ ঠিক ভালো হয় তা সঠিক ভাবে পর্যবেক্ষণ করে গানটি শ্যুট করা হয়েছিল। সকাল ৯টা থেকে পরের দিন প্রায় ১০ বা ১১টা পর্যন্ত চলেছিল শ্যুটিং। নায়ক জানান, গানে তাকে রায় অ্যান্ড টাফ লুক ফুটিয়ে তুলতে হত সে কারণে পুরো সময়টা তিনি খাবার তো দূরের কথা জল পর্যন্ত স্পর্শ করেননি। আর শ্যুটিং শেষে তিনি চকোলেট ও জাঙ্ক ফুড খেয়েছিলেন। নায়ক জানান, ‘আমার কাছে দুই ঝুরি ভর্তি চকোলেট ও জাঙ্ক ফুড এসে পৌঁছায়। আমি জানি এটা ঠিক নয়, তবে এই রকম কঠিন পরিশ্রমের পর সবই যেন সঠিক মনে হয়েছিল।’

এদিকে আবার, শুরু হচ্ছে ওয়ার ২ ছবির কাজ। ইতিমধ্যে ডেট দিয়েছেন হৃতিক। নায়িকা ডেট দিলেই শুরু হবে ছবির শ্যুটিং। শেষ পাওয়া খবর অনুসারে, চলতি বছরের ডিসেম্বর মাসে শুরু হবে ছবির কাজ। ডিসেম্বরে ডেট দিয়েছেন হৃতিক রোশন। এদিকে, ছবিতে হৃতিকের বিপরীতে কাজে দেখা যাবে তা এখনও স্থির হয়নি। দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট ও শর্বরী ওয়াঘের কাছে গিয়েছে প্রস্তাব। এই তিন জন নায়িকার মধ্যে যিনি ডেট দিতে পারবেন তাঁকেই দেখা যাবে হৃতিকের বিপরীতে। আবার শোনা যাচ্ছে, ছবিতে দেখা যেতে পারে দুজন নায়িকাকে। তাই এখনও স্পষ্ট জানা যায়নি কে অভিনয় করছেন হৃতিকে বিরুদ্ধে।

সব মিলিয়ে খবের রয়েছেন হৃতিক। হাতের কাজ শেষ করে ওয়ার ২-র কাজ শুরু করবেন। এর আগে ওয়ার ছবিতে অ্যাকশন করতে দেখা গিয়েছিল তাঁকে। এবারও তার অন্যথা হবে না। এই ছবিতেও জনিয়ে অ্যাকশন করবেন হৃতিক রোশন, এমনই খবর বলিপাড়ায়। সে যাই হোক, আপাতত নিজের পুরনো অভিজ্ঞতা শেয়ার করে খবরে এলেন হৃতিক। 


You might also like!