Entertainment

3 years ago

Ritwick-Ritabhari: মৈনাকের ছবিতে একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন ঋত্বিক ও ঋতাভরী

Ritwick and Ritabhari are going to tie the pair together in Mainak's next film
Ritwick and Ritabhari are going to tie the pair together in Mainak's next film

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: আসছে মৈনাকের পরবর্তী ছবি। সেই ছবিতে ঋত্বিকের বিপরীতে দেখা যাবে ঋতাভরীকে। প্রথম সারির এক নির্দিষ্ট প্রযোজনা সংস্থা ছাড়া তিনি নাকি পরিচালনা করেন না। যদিও কেরিয়ারের শুরুর দিকে তেমন কোনও শর্ত ছিল না। ইদানীং শুধুই একটি প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করতে দেখা যাচ্ছে পরিচালক মৈনাক ভৌমিককে। তবে এ বার নাকি সেই সংস্থার ছায়া থেকে বেরিয়ে তিনি হাত মিলিয়েছেন অশোক ধানুকার সঙ্গে। শোনা যাচ্ছে ‘এসকে মুভিজ’-এর প্রযোজনায় নতুন ছবির কাজ শুরু করতে চলেছেন মৈনাক। ইতিমধ্যেই ‘প্রি-প্রোডাকশন’-এর কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। সম্ভবত জুন মাসের শেষে নতুন সিনেমার শুটিং করতে লন্ডন যাবেন পরিচালক।

দর্শক পেতে চলেছেন নতুন জুটি। শোনা যাচ্ছে, মৈনাকের নতুন ছবিতে জুটি বাঁধছেন ঋত্বিক চক্রবর্তী এবং ঋতাভরী চক্রবর্তী। এ ছা়ড়াও এই ছবিতে নাকি দেখা যাবে সৌরভ দাসকে। এখনও পর্যন্ত এই ছবির কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। এই মুহূর্তে পর পর নতুন কাজে সই করছেন ঋতাভরী। কিছু দিন আগে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি ‘ফাটাফাটি’। তার পরেই ‘এসকে মুভিজ’-এর আরও একটি ছবিতে সই করেন তিনি।

You might also like!