Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

Entertainment

4 years ago

প্রবীণ অভিনেতা অরুণ বালির জীবনাবসান, চলচ্চিত্র জগতে শোকের আবহ

Arun Bali
Arun Bali

 


মুম্বই, ৭ অক্টোবর : চলচ্চিত্র জগৎকে শোকস্তব্ধ করে না ফেরার দেশের চলে গেলেন প্রবীণ অভিনেতা অরুণ বালি। মুম্বইয়ে প্রয়াত হয়েছেন প্রবীণ অভিনেতা অরুণ বালি। তাঁকে শেষ দেখা গিয়েছিল আমির খান আর করিনা কাপুরের সঙ্গে ‘লাল সিং চাড্ডা’ সিনেমাতে। শুক্রবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অভিনেতা অরুণ বালি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।

চলতি বছরের জানুয়ারি মাসেই জানা গিয়েছিল বিরল রোগে আক্রান্ত অরুণ বালি। নিউরোমাসকুলার ডিজিজ মায়াস্থেনিয়া গ্রাভিস-এ ভুগছেন তিনি। ভর্তি হতে হয়েছিল মুম্বইয়ের হিরানন্দানি হাসপাতালেও। অরুণের মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই শোকাহত তাঁর পরিবার, কাছের বন্ধু ও সহকর্মীরা। সকলেই অভিনেতার আত্মার শান্তি কামনা করেছেন।

১৯৮৯ সালে অভিনয় দুনিয়ায় পা রাখেন অরুণ, প্রথম কাজ সিরিয়াল দুসরা কেভল। এই ধারাবাহিকে কাজ করেছিলেন শাহরুখ খানও। প্রথম সিনেমা অক্ষয় কুমারের সঙ্গে ‘সৌগন্ধ’। এরপর থ্রি ইডিয়টস, পানিপথ, রেডি, জমিন, পুলিশওয়ালা গুণ্ডা, কেদারনাথের মতো ছবিতে কাজ করেও নাম করেছেন বলিউডে। তাঁর কাজ সবচেয়ে বেশি প্রশংসিত হয়েছিল ধারাবাহিক ‘কুমকুম প্যায়ারা সা বন্ধন’-এ।


You might also like!