Breaking News
 
CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর Donald Trump & Volodymyr Zelenskyy | জেলেনস্কিকে সরিয়ে নতুন প্রেসিডেন্ট চান ট্রাম্প! ইউক্রেনের নেতৃত্ব বদলের ডাক মার্কিন প্রেসিডেন্টের CJP Delhi Protest : ফের আন্দোলনের প্রস্তুতি সিজেপির, যন্তরমন্তরে প্রতিবাদে নিষেধাজ্ঞা দিল্লি পুলিশের

 

Entertainment

3 years ago

দীপাবলির দিনই নক্ষত্রপতন, প্রয়াত জাতীয় পুরস্কারজয়ী পরিচালক পিনাকী চৌধুরী

Pinaki Chowdhuri passes at the age of 82
Pinaki Chowdhuri passes at the age of 82

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রয়াত জাতীয় পুরস্কারজয়ী পরিচালক পিনাকী চৌধুরী। উৎসবের দিনই এলো শোকের খবর। প্রায় একমাস ধরে অসুস্থ ছিলেন ৮২ বছরের পরিচালক। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। গতকাল রাতেই বাড়িতে আনা হয়। সেখানেই সোমবার তিনি প্রয়াত হন। পরিবারের সদস্য জানান, এক মাস আগে থেকেই তাঁর শারীরিক সমস্যা শুরু হয়। পরিস্থিতি খারাপ হয় সপ্তাহ দু’য়েক আগে। হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৮২ বছরের পরিচালককে। তাঁর স্বাস্থ্য পরীক্ষা করে চিকিৎসকরা বাড়িতে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। সেই পরামর্শ মেনেই পিনাকীবাবুকে রবিবার রাতে লেকগার্ডেন্সে নিয়ে আসা হয়। সোমবার ভোর তিনটে পনেরো মিনিট নাগাদ নিজের বাড়িতেই প্রয়াত হন পরিচালক। শোনা যায়, খুবই ভাল তবলা বাজাতেন পিনাকীবাবু। একসময় পণ্ডিত রবিশংকরকেও সঙ্গ দিয়েছেন। সিনেমার জগতে তিনি প্রযোজক হিসেবে সফর শুরু করেছিলেন। তারপর পরিচালনা শুরু করেন। ১৯৮৩ সালে সৌমিত্র চট্টোপাধ্যায় ও তনুজা অভিনীত ‘চেনা অচেনা’ ছবি পরিচালনা করেছিলেন পিনাকীবাবু। তাঁর পরিচালিত ছবিতেই কাকাবাবুর ভূমিকায় অভিনয় করেছিলেন সব্যসাচী চক্রবর্তী। ১৯৯৫ সালে মুক্তি পেয়েছিল ‘কাকাবাবু হেরে গেলেন?’। এ ছবিতেও গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়।


You might also like!