Breaking News
 
Iran's Supreme Leader Mojtaba Khamenei : পালালেও বাঁচবেন না! মোজতবাকে নিশানায় রেখে কড়া বার্তা ইজ়রায়েলের, মস্কো জল্পনায় আগুন FIFA World Cup 2026: মাঠের উত্তেজনা থেকে স্টেডিয়ামের আবহ—FIFA-র বিশেষ উদ্যোগে সবকিছু মিলবে এবার ইউটিউবেই West Bengal Assembly Election: নির্বাচন কমিশনের তৎপরতা—রাজ্যের একঝাঁক জেলাশাসক ও কলকাতার দুই ডিইও অপসারণ Netanyahu: বেঁচে আছেন নেতানিয়াহু! বিশেষ মার্কিন দূতের ইজরায়েল সফর ও ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় বিশ্ব Bunker Buster Bombs: মাটির তলার দুর্গে মার্কিন আঘাত! হরমুজ উদ্ধারে পেন্টাগনের তুরুপের তাস ‘বাঙ্কার বাস্টার’, কাঁপছে ইরান IPAC case:আইপ্যাক মামলায় সুপ্রিম সংঘাত! ইডি-র ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে কোন আইনি চালে বাজিমাত করতে চাইছে রাজ্য?

 

Entertainment

3 years ago

Kala Tapaswi Vishwanath: প্রয়াত তেলেগু চলচ্চিত্র পরিচালক কালা তপস্বী

Kala Tapaswi Vishwanath
Kala Tapaswi Vishwanath

 

হায়দ্রাবাদ, ৩ ফেব্রুয়ারি : প্রবীণ তেলেগু চলচ্চিত্র পরিচালক কালা তপস্বী বিশ্বনাথ (৯২) প্রয়াত হয়েছেন। বৃহস্পতিবার রাতে হায়দ্রাবাদে মারা গেছেন তিনি , অর্ধশতাধিক চলচ্চিত্র পরিচালনা করেছেন কালা তপস্বী বিশ্বনাথ । চলচ্চিত্র জগতের মর্যাদাপূর্ণ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হন তিনি।

তিনি অনেক সুপারহিট ছবি পরিচালনা করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল শঙ্করাভরণম, স্বাতি মুত্যম, সিরি সিরি মুভভা, স্বর্ণকমলম সাগর সঙ্গম। তাঁর ১০টি চলচ্চিত্র হিন্দিতে পুনঃনির্মিত হয়েছিল। বৃহস্পিতবার রাত ১টায় অ্যাপোলো হাসপাতাল থেকে তাঁর মরদেহ জুবিলি হিলসের বাড়িতে আনা হয়। দক্ষিণের জনপ্রিয় অভিনেতা মামুত্তি নিজের টুইটার অ্যাকাউন্টে কিংবদন্তী তেলুগু ফিল্মমেকারের প্রয়াণের খবর শেয়ার করেছেন। এই খবরে শোকের ছায়া নেমে এসেছে টিনসেল টাউনে।

তাঁর প্রয়াণে টুইটে শোকজ্ঞাপন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । তিনি লিখেছেন, "হঠাৎ করেই মৃত্যু হল শ্রী কে বিশ্বনাথ গুরুর। সিনেদুনিয়ার গুরু ছিলেন তিনি। একজন ক্রিয়েটিভ ও ট্যালেন্টেড পরিচালক হিসাবে নিজের পরিচিত তৈরি করেছিলেন। যুগে যুগে তাঁর ছবি দর্শকের কাছে পৌঁছে গিয়েছে। পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। ওম শান্তি।"


You might also like!