Entertainment

2 years ago

Kareena Kapoor Khan: করিনা কাপুর অভিনীত থ্রিলার 'জানে যাঁ'

Kareena Kapoor Starrer Thriller 'Jane Jaan'
Kareena Kapoor Starrer Thriller 'Jane Jaan'

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক হতে চলেছে করিনা কাপুর খানের। এই খবরটি অনেকদিন ধরেই জানেন ওয়াকিবহামহল। যে সিনেমার মাধ্যমে ওটিটি দুনিয়ায় পা রাখতে চলেছেন করিনা, সেই 'জানে যাঁ'-র মুক্তির দিন ঘোষণা করা হল। ছবিটি মুক্তি পাবে আগামী ২১ সেপ্টেম্বর। করিনা কাপুর খানের জন্মদিনে। এই ক্রাইম থ্রিলারের পরিচালক সুজয় ঘোষ। করিনার সঙ্গেই ছবিটিতে অভিনয় করছেন বিজয় বর্মা, জয়দীপ আহলাওয়াত প্রমুখ। ছবিটি জাপানের লেখক কিগো হিগাশিনোর জনপ্রিয় উপন্যাস 'দ্য ডিভোশন অব সাসপেক্ট এক্স'-এর হিন্দি অ্যাডাপ্টেশন।

গত বছরই শুটিং শুরু হয়েছিল এই ছবির। চলতি বছরের প্রথমার্ধে শুটিং শেষ হয়। একজন বিবাহবিচ্ছিন্না সিঙ্গল মাদারের চরিত্রে অভিনয় করছেন করিনা। তাঁর প্রাক্তন স্বামী আচমকা এক সন্ধ্যাবেলায় তাঁর সামনে আসেন। পুলিশি তদন্ত চলাকালীন এক প্রতিবেশীর সহায়তায় স্বামীকে খুন করেছিল করিনা অভিনীত চরিত্রটি। এরপর কী হয়, তা জানতে গেলে দেখতে হবে এই ছবি।

'জানে যাঁ'-র পর আরও একটি থ্রিলারে অভিনয় করবেন করিনা। যার পরিচালনা করবেন হনশল মেহতা।

You might also like!