Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

Entertainment

4 years ago

Jacqueline Fernandez : অর্থ তছরুপ মামলায় আদালতে হাজিরা জ্যাকলিনের; অন্তর্বর্তী জামিন মঞ্জুর, ফের শুনানি ২২ অক্টোবর

Jacqueline Fernandez
Jacqueline Fernandez

 


নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর : প্রায় ২০০ কোটি টাকার অর্থ তছরুপ মামলায় দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে হাজিরা দিয়েছেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। অভিনেত্রীকে এদিন ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে আদালত, ফের তাঁর রেগুলার জামিনের আবেদনের শুনানি হবে আগামী ২২ অক্টোবর। ২০০ কোটি টাকার অর্থ তছরুপ মামলায় জ্যাকলিনকে আদালত সমন পাঠিয়েছিল, সেই মতো সোমবার সকালে পাটিয়ালা হাউস কোর্টে তিনি হাজিরা দেন।

অর্থ তছরুপ মামলায় এদিন আদালতের জামিনের আবেদন জানান জ্যাকলিনের আইনজীবী। সেই আর্জির প্রেক্ষিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর কাছে জবাব তলব করেছেন অতিরিক্ত দায়রা বিচারক শৈলেন্দ্র মালিক। বিচারক জানিয়েছেন, ইডি-র জবাব না পাওয়া পর্যন্ত জ্যাকলিনের নিয়মিত জামিন আর্জি আদালতে বিচারাধীন থাকবে। পরে জ্যাকুলিনের আইনজীবীর অনুরোধে, আদালত ৫০,০০০ টাকার জামিন বন্ডে জ্যাকলিনকে অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করেছে। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ২২ অক্টোবর।


You might also like!