Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

Entertainment

3 years ago

Alia Bhatt will represent Gucci: গুচির হয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে প্রতিনিধিত্ব করবেন গাঙ্গুবাঈ আলিয়া

Alia represent Gucci
Alia represent Gucci

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বি টাউনে তিনি সব সময়ই আলোচনার মধ্যে থেকেছেন। ছোট বয়সে সাফল্য লাভ হোক অথবা তার লাভ লাইফ বা বিয়ে সব কিছুতেই তিনি স্পট লাইট কেড়েছেন। যার কথা বলছি তিনি আর কেউ নন তিনি হলেন রনবীর ঘরনী আলিয়া। 

কেরিয়ার যখন মধ্য গগনে হঠাৎ-ই  বিয়ের ঘোষনা করে চমকে দেন তিনি, তবে চমক আরো ছিল  বিয়ের মাস খানেকের মধ্যেই মা হবার খবর দেন তিনি। তবে স্বামী সন্তানের কারণে কেরিয়ারের গাড়ি থামে নি তার। বলিউডে কাজ করার পাসাপাশি দক্ষিনী  ছবিতে ও নিজের ক্যারিজমা দেখিয়েছেন তিনি। এবার এই সাফল্যের সাথে জুড়ে গেল তার আরো এক সাফল্যের গল্প। এবার আন্তর্জাতিক ব্র্যান্ড গুচির সাথে যুক্ত হতে চলেছেন তিনি। 

এই খবর বৃহস্পতিবার ইনস্টাগ্রামে নিজেই পোস্ট করলেন নায়িকা। ক্যাপশনে তিনি লেখেন গুচির হয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে প্রতিনিধিত্ব করতে পেরে অত্যন্ত গর্ব বোধ করছেন তিনি। গুচির ঐতিহ্য বরাবরই তাঁকে বরাবরই প্রেরণা জুগিয়েছে বলে জানান আলিয়া।

নায়িকার সাফল্যে অভিনন্দন জানিয়েছে বি-টাউনের অন্যান্য নায়িকারা ও , এই লিস্টে আছেন জাহ্নবী কাপুর , অনুষ্কা শর্মা ও আরো অনেকে। এই লিস্টে আছেন করন ও , করণ  ৩ বার ‘প্রাউড’ লিখে বুঝিয়েছেন যে আলিয়ার জন্য তিনি গর্বিত। এছাড়াও আলিয়ার অনুরাগীরাও খুশি তার সাফল্যে। 


You might also like!