Entertainment

1 hour ago

Deepika Baby Bump Glow: বেবি বাম্পে নজর কাড়লেন দীপিকা, হিলটনের নতুন বিজ্ঞাপন ঘিরে নেটদুনিয়ায় উচ্ছ্বাস

Deepika Padukone promoted a hotel chain in the new advertisement
Deepika Padukone promoted a hotel chain in the new advertisement

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। মাতৃত্বের এই বিশেষ সময়েই আন্তর্জাতিক হোটেল সংস্থা হিলটন-এর নতুন বিজ্ঞাপনে দেখা গেল তাঁকে। বিজ্ঞাপনটি প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে জোর চর্চা। বিশেষ করে দীপিকার বেবি বাম্প এবং তাঁর আত্মবিশ্বাসী উপস্থিতি অনুরাগীদের মন জয় করেছে।

ইনস্টাগ্রামে প্রকাশিত ওই বিজ্ঞাপনে নীল রঙের স্টাইলিশ প্যান্টস্যুটে বিলাসবহুল হোটেলের বিভিন্ন অংশে ঘুরে বেড়াতে এবং নাচতে দেখা যায় অভিনেত্রীকে। ভিডিওতে তাঁর বেবি বাম্প স্পষ্টভাবে ধরা পড়েছে। জানা গিয়েছে, দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা থাকাকালীনই এই বিজ্ঞাপনের শুটিং করেছিলেন দীপিকা। ভিডিওটি প্রকাশের পর থেকেই ভক্তদের প্রশংসায় ভরে উঠেছে কমেন্ট সেকশন। অনেকেই লিখেছেন, মাতৃত্বের আভায় দীপিকাকে আরও সুন্দর লাগছে। কেউ আবার তাঁকে ‘স্টাইলিশ মম-টু-বি’ বলেও অভিহিত করেছেন। তাঁর স্বাভাবিক হাসি, আত্মবিশ্বাস এবং উপস্থিতি দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করেছে।


চলতি বছরের এপ্রিল মাসে দীপিকা পাডুকোন ও রণবীর সিং দ্বিতীয় সন্তানের সুখবর প্রকাশ্যে আনেন। সমাজমাধ্যমে শেয়ার করা একটি ছবিতে তাঁদের কন্যা দুয়াকে একটি পজিটিভ প্রেগন্যান্সি টেস্ট কিট হাতে দেখা গিয়েছিল। সেই পোস্টের মাধ্যমেই অনুরাগীদের সঙ্গে সুখবর ভাগ করে নেন এই তারকা দম্পতি। উল্লেখ্য, ২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালির লেক কোমোয় বিবাহবন্ধনে আবদ্ধ হন দীপিকা ও রণবীর। ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর জন্ম হয় তাঁদের প্রথম সন্তান দুয়ার। বর্তমানে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তাঁরা। এদিকে কাজের ক্ষেত্রেও ব্যস্ত সময় কাটছে দীপিকার। খুব শীঘ্রই তাঁকে শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ ছবিতে দেখা যাবে। পাশাপাশি পরিচালক অ্যাটলির ‘রাকা’ ছবিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তিনি।

প্রসঙ্গত, প্রথম সন্তানের জন্মের পর প্রতিদিন সর্বোচ্চ আট ঘণ্টা কাজ করার সিদ্ধান্ত নিয়েছিলেন দীপিকা। সেই সিদ্ধান্তকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হলেও, মাতৃত্ব ও পেশার মধ্যে ভারসাম্য বজায় রাখার এই অবস্থানকে সমর্থন জানিয়েছেন বলিউডের একাধিক তারকা। বর্তমানে মাতৃত্বের নতুন অধ্যায়ের পাশাপাশি পেশাগত জীবনও সমান দক্ষতায় সামলে চলেছেন অভিনেত্রী। 

You might also like!