Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

Entertainment

3 years ago

chironjibi at kolkata for new movie shooting:সিনেমা প্রেমীদের জন্য সুখবর, কলকাতায় শুটিং- এ দক্ষিণী তারকা চিরঞ্জীবী

Southern star Chiranjeevi
Southern star Chiranjeevi

 

কলকাতা, ৩ মে : সিনেমা প্রেমীদের জন্য সুখবর। এবার কলকাতায় শুটিং করতে হাজির দক্ষিণী তারকা চিরঞ্জীবী । ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত দক্ষিণী সুপারস্টার অজিত কুমার অভিনীত ছবি ''ভেদালম''-এর রিমেক ''ভোলা শঙ্কর''- এ দেখা যাবে অভিনেতাকে । ''ভোলা শঙ্কর'' ছবির গল্প এগোবে কলকাতার প্রেক্ষাপটে এনে ফেলা এক কাহিনিকে নিয়ে । ভোলা শঙ্কর’ ছবির শুটিংয়ে কলকাতায় আসছেন চিরঞ্জীবী । দক্ষিণী দুনিয়া থেকে একেবারে বাঙালি মহল্লায় এসে হলুদ ট্যাক্সি চালাবেন চিরঞ্জীবী।

শুটিং চলবে টানা ৬ দিন। কলকাতার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে শুটিং হবে এই গল্প । এই বছরই জানুয়ারি মাসে শোনা গিয়েছিল এই ছবির শুটিং শুরুর কথা । যেহেতু এই ছবির গল্পের প্রেক্ষাপট কলকাতা, তাই শহরে শুটিং হবে। ভোলা শঙ্কর’ ছবির একটি লুক প্রকাশ্যে আসে কিছুদিন আগেই যেখানে দেখা যায় একটি নীল ইউনিফর্ম পরে হলুদ ট্যাক্সিতে বসে আছেন চিরঞ্জীবী । হলুদ ট্যাক্সি দেখেই ধারণা করা যায় কলকাতার সঙ্গে কিছু না কিছু যোগ তো থাকবেই । এবার সেই দোলাচলে বড় দাঁড়ি। আগামী ৬ মে থেকে ১০ মে পর্যন্ত চলবে এই ছবির শুটিং । কখনও ময়দানে, ভিক্টোরিয়ার সামনে, কিংবা কখনও আবার ধর্মতলার মোড়ে বা কালীঘাটে শুটিং চলবে ।

জানা গিয়েছে যে, ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত দক্ষিণী সুপারস্টার অজিত কুমার অভিনীত ছবি ‘ভেদালম’-এর রিমেক এই ‘ভোলা শঙ্কর’ । তবে সময়ের দাবি মেনে কলকাতার প্রেক্ষাপটে এনে ফেলা হয়েছে কাহিনিকে । গতবছরই মুক্তি পেয়েছিল তার বিখ্যাত ছবি ‘গডফাদার’। ‘ওয়াল্টার ভীরাইয়া’ নামে আরও একটি ছবি এই বছরের শুরুর দিকে মুক্তি পেয়েছিল চিরঞ্জীবীর ।

You might also like!