Entertainment

2 years ago

Nim Phooler Modhu: টপ ফাইভ থেকে ছিটকে গেলেও, টেলি অ্যাকাডেমির মঞ্চে চার-চারটি পালক!

Nim Phooler Modhu (Bengali Serial)
Nim Phooler Modhu (Bengali Serial)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ জি-বাংলার পর্দায় চোখ রাখলেই দেখতে পাওয়া যায় ধারাবাহিক 'নিম ফুলের মধু'। টি আর পি টক্করে পাঁচ নম্বর থেকে বাদ হয়ে গেলেও এই টেলি অ্যাকাডেমির মঞ্চে এই ধারাবাহিকের মুকুটে জুড়ল চারটি পালক। সোশ্যাল মিডিয়া পেজে নিম ফুলের মধুর সাফল্যের নিরিখে একটি আবেগপূর্ণ পোস্ট শেয়ার করেছেন পর্ণার শাশুড়ি কৃষ্ণা ওরফে অরিজিতা মুখোপাধ্যায়। এই ধারাবাহিকের সঙ্গে যুক্ত সকলের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন। ফেসবুক পোস্ট করে অভিনেত্রী লিখলেন, 'নিম ফুলের মধুর মুকুটে ৪ টি পালক। সেরা সংলাপ, সেরা সহ অভিনেত্রী, সেরা শব্দগ্রহণ, সেরা ধারাবাহিক। সৌভিক চক্রবর্তী আমাকে কৃষ্ণা করে তোলার পেছনে তোর অবদান সর্বাধিক। সেরা সংলাপ শুধু নয়, চরিত্রায়ণ সেরা না হলে মানুষকে ছুঁতে পারতাম না। রাখি দি, তোমার কলম কৃষ্ণাকে সবসময় জীবন্ত রেখেছে'। 

You might also like!