Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

Entertainment

3 years ago

Akshay Kumar: স্বাধীনতা দিবসে সুখবর পেলেন অক্ষয় কুমার, ভারতীয় নাগরিকত্ব পেলেন অভিনেতা

Akshay Kumar (File Picture)
Akshay Kumar (File Picture)

 

মুম্বই, ১৫ আগস্ট : স্বাধীনতা দিবসে নিজের অনুরাগীদের সুখবর দিলেন অভিনেতা অক্ষয় কুমার। জানালেন, কানাডার নাগরিকত্ব ত্যাগ করে, ভারতের পাসপোর্ট গ্রহণ করলেন অবশেষে। ভারতীয় হয়ে গেলেন বলিউডের অতি জনপ্ৰিয় এই অভিনেতা। ভারতীয় নাগরিক হওয়ার সেই ডকুমেন্টসের ছবি শেয়ার করে অক্ষয় লিখলেন, ‘মন আর নাগরিকত্ব, দুটোই হিন্দুস্তানি’।

কানাডার পাসপোর্ট ও নাগরিকত্বের কারণে কম ট্রোলের মুখে পড়তে হয়নি অক্ষয় কুমারকে গত কয়েক বছরে। এমনকি, তাঁকে ট্রোল করে ‘কানাডা কুমার’ বলেও ডাকা হতে থাকে সেই সময়। অবশ্য এর আগেই অক্ষয় জানিয়েছিলেন তিনি নাগরিকত্ব পরিবর্তনের প্রক্রিয়া শুরু করে দিয়েছেন। খুব জলদিই ভারতের পাসপোর্ট হাতে পেয়ে যাবেন। মঙ্গলবার ৭৭-তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে অক্ষয় কুমার তাঁর ভক্তদের একটু অন্যরকমভাবে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি টুইটারে তাঁর ভারতীয় নাগরিকত্বের শংসাপত্রের ছবি শেয়ার করেছেন।


You might also like!