
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বাংলা চলচ্চিত্রের দুনিয়ায় বর্তমানে সাফল্যের আর এক নাম স্বস্তিকা মুখোপাধ্যায়। অভিনয়ের পাশাপাশি প্রায়শই তিনি হাজির হন সমাজ মাধ্যমে। সেখানে প্রায়শই নানান বোল্ড লুকে হাজির হন অভিনেত্রী। গণ্ডি ভেঙে নতুন ভাবনাকেই তিনি সমাজে এগিয়ে চলার মূল দ্রষ্টব্য বলে মনে করেন। তবে স্বস্তিকার এই পন্থাকে কেউ কেউ প্রশংসায় ভরিয়ে দেন, আবার কেউ কেউ এটিকে নিয়ে হাসিঠাট্টা করেন। কিন্তু সমাজের এই দ্বিতীয় শ্রেণীর মানুষদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এগিয়ে চলেন অভিনেত্রী।
সম্প্রতি ফের একটি সাহসী পোস্ট করে শিরোনামে উঠে এলেন স্বস্তিকা। ওই পোস্টে তোয়ালে জড়িয়ে আয়নার সামনে এক সত্য কথা পরিবেশন করলেন অভিনেত্রী। বয়সের সাথে সাথে যে এক নারীর শরীরের আকার ও পালটাবে এবং সেটাকেই মেনে নিয়ে এগিয়ে চলতে হবে এমনই বার্তা দিলেন স্বস্তিকা। ওই পোস্টে স্বস্তিকার বক্ত্যব্য 'বয়স যখন ৪০ ছুঁয়ে যায় তখন আমার স্তনযুগলও আর আগের মতো নিটোল থাকে না। তখন সেগুলো মোটেই ক্যামেরন ডিয়াজের মতো দেখতে লাগে না।'
ছবিতে প্রদর্শিত তাঁর শরীরে ব্রায়ের স্ট্র্যাপের দাগ, এবং সেই দাগ নিয়েই খুশি তিনি। আবার অন্যদিকে তিনি নিজের শরীরের ফ্রিকেলস নিয়েও গর্বিত। তাঁর কথায়, আমি এই ফ্রিকেলস নিয়েও কিন্তু, বেশ খুশি। এটা কোনও চর্ম রোগ নয় যে চিকৎসকের কাছে গেলেই ঠিক হয়ে যাবে। এমনও না যে বয়সের সঙ্গে এগুলো স্কিনে ফুটে ওঠে। তাই এই লাল দাগগুলো নিয়েই আমি একদম ভালো আছি।
