Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

Entertainment

1 year ago

Prosenjit Chatterjee:ভাষাবিতর্কে বিশেষজ্ঞের মন্তব্য করে তোপের মুখে অভিনেতা প্রসেনজিৎ

Prosenjit Chatterjee
Prosenjit Chatterjee

 

কলকাতা, ৮ আগস্ট : ভাষাবিতর্কে বিশেষজ্ঞের মন্তব্য করে নেটনাগরিকদের তোপের মুখে পড়েছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

তাঁর ছবি ও উক্তি দিয়ে পোস্ট প্রকাশ্যে আসার পর থেকে শুরু হয়েছে প্রতিক্রিয়া। তিনি বলেছেন, “আমি বলতে পারি বাংলা ভাষা ছিল আছে আর থাকবে , তার জন্য যেকোনো লড়াই করতে হয় করব।" কৌস্তভ বসু লিখেছেন, “একটু আর জি কর ও কসবার ল কলেজ নিয়ে কিছু বলুন তাহলে বাঙালিরা কৃতার্থ হয়ে যাবে।”

সুনীত রঞ্জন চৌধুরী লিখেছেন, “বিরাট কিছু একটা বলে দিলো। সিনেমা করা আর মাঝে মাঝে বৌকে ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো কাজ নেই!” উত্তম দাস লিখেছেন, “পুরো মুখে আলকাতরা লাগিয়ে দিলেন!” স্মরজিৎ মন্ডল লিখেছেন, “চটি যতোদিন পারো চেটে যাও!”

শ্যামল দাস লিখেছেন, “তেলা মাথায় তেল দিয়ে লড়াই করবেন। এটাতে বাহাদুরির কী আছে?” সৌম্যজিৎ দাস ও দেবাশীষ হালদার লিখেছেন, “বাংলাদেশী আর বাংলাভাষী এক নয়।” তাপস মন্ডল লিখেছেন, “হিন্দু ধর্মের উপর এতো অত্যাচার হলো তখন কোথায় ছিলেন?”

মনি পাড়ুই লিখেছেন, “বাংলা আগে ছিল এখনও আছে আর পরে ও থাকবে কিন্তু যারা বাংলা নিয়ে এত মিছিল করে বেড়াচ্ছে তাদের বেশিরভাগ ছেলেমেয়েদের ইংলিশ মিডিয়াম পড়াশোনা করায়, বাংলা মিডিয়াম স্কুল গুলো বন্ধ হয়ে যাচ্ছে আর যেগুলোয় আছে শিক্ষক কম। গরীব মানুষের কথা কেউ ভাবে না, নিজেদের কথাই ভাবে শুধু।”

You might also like!