Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

Entertainment

4 years ago

Actor Mithilesh Chaturvedi dies : প্রখ্যাত অভিনেতা মিথিলেশ চতুর্বেদীর জীবনাবসান

Actor Mithilesh Chaturvedi dies
Actor Mithilesh Chaturvedi dies

 

লখনউ, ৪ আগস্ট : প্রয়াত হলেন প্রবীণ অভিনেতা মিথিলেশ চতুর্বেদী। ৩ আগস্ট, বুধবার লখনউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা। জানা গিয়েছে, হৃদরোগের সমস্যায় দীর্ঘদিন ধরেই ভুগছিলেন অভিনেতা। লখনউতেই তাঁর চিকিৎসা চলছিল। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর নিজের শহর লখনউতে ফিরে যান অভিনেতা এবং সেখানেই প্রয়োজনীয় চিকিৎসা চলছিল, তবুও শেষরক্ষা হল না। বুধবার প্রয়াত হন অভিনেতা।

বলিউডের জনপ্রিয় চরিত্রাভিনেতা কাজ করেছেন অজস্র ছবিতে। ‘গদর এক প্রেম কথা’, ‘কোই মিল গায়া’,'ফটা পোস্টার নিকলা হিরো', ‘রেডি’-সমতে বহু ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য দর্শক মনে রেখেছে তাঁকে। রঙ্গমঞ্চের এই অভিনেতা রুপোলি পর্দায় কাজ করলেও নিয়মিত থিয়েটারের সঙ্গেও যুক্ত ছিলেন। টেলিভিশনের পর্দাতেও নিয়মিত কাজ করেছেন একটা সময়। ‘পাটেয়ালা বেবস’-এ তাঁর অভিনয় প্রশংসা কুড়িয়েছিল। ‘স্ক্যাম ১৯৯২’-তে রাম জেঠমালানির চরিত্রে দর্শক দেখেছে তাঁকে। অমিতাভ-আয়ুষ্মানের ‘গুলাবো সিতাবো’ ছবিতেই শেষবার ধরা দিয়েছেন এই অভিনেতা।


You might also like!