Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

Entertainment

4 years ago

Amir Khan : প্রেমিক নূপুর শিখরের সঙ্গে বাগদান সারলেন আমির কন্যা ইরা খান

Aamir's daughter got engaged boyfriend Nupur Shikhar
Aamir's daughter got engaged boyfriend Nupur Shikhar

 

মুম্বই, ২৩ সেপ্টেম্বর  : ফিল্মি কায়দায় প্রেমিক নূপুর শিখরের সঙ্গে বাগদান সারলেন বলিউড সুপারস্টার আমির খানের কন্যা ইরা খান । বৃহস্পতিবার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন ইরা।

ভিডিওটিতে দেখা গিয়েছে, ইরার সামনে এসে হাঁটু মুড়ে বসে তাঁকে প্রেম নিবেদন করছেন নূপুর। তাঁর প্রস্তাবে রাজি হয়ে ইরা বললেন, ‘হ্যাঁ।’ তার পরই ইরার আঙুলে আংটি পরিয়ে দিলেন শিখারে। সেই সময় অনুরাগীদের হাততালিতে ফেটে পড়ল চারপাশ। আমির কন্যা ইরার সঙ্গে অভিনেতার ফিটনেস ট্রেনার নূপুর শিখারের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা শুরু হয়। নূপুর শিখারে এবং ইরা খানকে মাঝে মধ্যেই একসঙ্গে সময় কাটাতে দেখা যায়। এমনকী, নূপুর শিখরের মায়ের সঙ্গেও আমির কন্যার সম্পর্ক সন্তানসম। এবার আমির কন্যা ইরা খান এবং নূপুর শিখরে নিজেদের বন্ধুদের সামনে বাগদান পর্ব সেরে ফেলেন।

You might also like!