Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

Entertainment

1 hour ago

BOLLYWOOD TWIST: সুনীতা-গোবিন্দার দাম্পত্যে নয়া মোড়, বিচ্ছেদ মামলা প্রত্যাহারের নেপথ্যে ‘তৃতীয় ব্যক্তি’?

Sunita Ahuja spoke to Rakhi Sawant on phone in front of paps
Sunita Ahuja spoke to Rakhi Sawant on phone in front of paps

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ২০২৪ সালে বান্দ্রা পারিবারিক আদালতে স্বামী গোবিন্দার বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেছিলেন সুনীতা আহুজা। দীর্ঘ টানাপোড়েনের পর বুধবার আচমকাই সেই মামলা প্রত্যাহার করে নেন অভিনেতার স্ত্রী। আর তার পর থেকেই নতুন করে চর্চায় গোবিন্দা-সুনীতার দাম্পত্য জীবন। মামলা প্রত্যাহারের পরই প্রশ্ন উঠতে শুরু করে, হঠাৎ কেন এই সিদ্ধান্ত?

সুনীতার সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই কটাক্ষ করেছেন গোবিন্দার ম্যানেজার। তাঁর প্রশ্ন, যদি শেষ পর্যন্ত মামলা প্রত্যাহারই করতে হত, তা হলে এত দিন ধরে এত ‘তামাশা’ কেন? অন্যদিকে, বিষয়টি নিয়ে টিপ্পনি করতে দেখা যায় অভিনেত্রী পুনম পাণ্ডেকেও। তবে মামলা প্রত্যাহারের কারণ নিয়ে এবার বিস্ফোরক দাবি করেছেন সুনীতা নিজেই।  রাখি সাওয়ন্তের সঙ্গে কথোপকথনের সময় সুনীতা দাবি করেন, তাঁর জায়গা নেওয়ার জন্য কোমল রানি স্বর্ণকারকে নিয়ে পরিকল্পনা করছেন গোবিন্দা। এমনকী, তাঁদের বিয়ের পরিকল্পনাও নাকি তৈরি হয়ে গিয়েছে। রানিকে ব্যঙ্গ করে ‘চিকেন টিক্কা’ বলেও উল্লেখ করেন তিনি। মুম্বইয়ে পাপারাজ্জিদের সঙ্গে কথা বলার সময় রাখি ফোনে সুনীতাকে যুক্ত করেন এবং কথোপকথনটি স্পিকারেই শোনান। সেখানেই সুনীতা জানান, গোবিন্দা ও কোমলকে ঘিরে তাঁর আশঙ্কার কথা। কঠিন পরিস্থিতিতে সুনীতার পাশে থাকার আশ্বাস দেন রাখি। পাশাপাশি গোবিন্দার বিপুল সম্পত্তির বিষয়েও সতর্ক করে দেন তিনি।

সুনীতার দাবি, দীর্ঘ কয়েক বছর ধরে তিনি অনেক কিছু চুপ করে সহ্য করেছেন। কিন্তু এবার তাঁর জায়গায় অন্য কাউকে বসানোর চেষ্টা করা হচ্ছে বলে মনে হওয়ায় আর নীরব থাকতে পারছেন না। তাঁর কথায়, গত পাঁচ-ছয় বছর ধরে তিনি চুপ ছিলেন, কিন্তু এখন তাঁর জায়গা অন্য কাউকে দেওয়ার চেষ্টা করা হলে একজন স্ত্রী হিসেবে বিষয়টি মেনে নেওয়া তাঁর পক্ষে কঠিন। এখানেই শেষ নয়। সুনীতা আরও দাবি করেন, হোটেলগুলি থেকেও তাঁর কাছে ফোন আসছে। তাঁর বক্তব্যে স্পষ্ট, গোবিন্দা ও কোমলকে ঘিরে যে জল্পনা তৈরি হয়েছে, তা তাঁকে যথেষ্ট আঘাত করেছে। যদিও গোবিন্দা ও কোমল রানির সম্পর্ক এবং বিয়ের পরিকল্পনা নিয়ে প্রকাশ্যে তাঁদের বক্তব্য কী, তা নিয়েই এখন জোর চর্চা শুরু হয়েছে।

বিগত দেড় বছর ধরে গোবিন্দা-সুনীতার দাম্পত্যে ফাটল এবং অভিনেতার পরকীয়ার জল্পনা নিয়ে বলিউডে নানা আলোচনা হয়েছে। একাধিকবার প্রকাশ্যে একে অপরকে নিয়ে মন্তব্যও করেছেন দু’জন। এবার বিচ্ছেদ মামলা প্রত্যাহারের পর সুনীতার বিস্ফোরক দাবিতে সেই পুরনো বিতর্কই যেন নতুন করে উসকে উঠল। 

You might also like!