Breaking News
 
Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর Donald Trump & Volodymyr Zelenskyy | জেলেনস্কিকে সরিয়ে নতুন প্রেসিডেন্ট চান ট্রাম্প! ইউক্রেনের নেতৃত্ব বদলের ডাক মার্কিন প্রেসিডেন্টের CJP Delhi Protest : ফের আন্দোলনের প্রস্তুতি সিজেপির, যন্তরমন্তরে প্রতিবাদে নিষেধাজ্ঞা দিল্লি পুলিশের Rahul Gandhi: মোদি সরকারের অন্দরেই রাহুলের ২০০ ‘চর’! সাংবাদিক বৈঠকে বিস্ফোরক দাবি বিরোধী দলনেতার

 

Entertainment

3 years ago

কলকাতায় শুরু হচ্ছে ৪র্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব

4th Bangladesh Film Festival
4th Bangladesh Film Festival

 

কলকাতা, ২৬ অক্টোবর  : শনিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং কলকাতাস্থ বাংলাদেশ উপ-হইকমিশনের ব্যবস্থাপনায় কলকাতায় ৪র্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব শুরু হবে।

২৯ অক্টোবর বিকেলে রবীন্দ্র সদনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহ্‌মুদ, এমপি। সম্মানিত অতিথি হিসেবে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স এবং পর্যটন দপ্তরের মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং বিশেষ অতিথি হিসেবে প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ উপস্থিত থাকবেন।

বুধবার উপ দূতাবাসের প্রথম সচিব রঞ্জন সেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এখবর জানিয়ে বলেন, “৪র্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের চলচ্চিত্র জগৎ থেকে অন্যান্যের মধ্যে উপস্থিত থাকবেন জয়া আহসান, চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিম। নন্দন-১, ২ ও ৩-এ ২৯ অক্টোবর থেকে ০২ নভেম্বর ২০২২ পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত চলচ্চিত্র উৎসব জনসাধারণের জন্য খোলা থাকবে। ৪র্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে হাসিনা এ ডটারস টেল, হাওয়া, পরাণ এবং চিরঞ্জীব মুজিব সহ মোট ৩৭টি চলচ্চিত্র দেখানো হবে।”


You might also like!