Breaking News
 
CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর Donald Trump & Volodymyr Zelenskyy | জেলেনস্কিকে সরিয়ে নতুন প্রেসিডেন্ট চান ট্রাম্প! ইউক্রেনের নেতৃত্ব বদলের ডাক মার্কিন প্রেসিডেন্টের CJP Delhi Protest : ফের আন্দোলনের প্রস্তুতি সিজেপির, যন্তরমন্তরে প্রতিবাদে নিষেধাজ্ঞা দিল্লি পুলিশের

 

Entertainment

3 years ago

১০ নভেম্বর অবধি অন্তর্বর্তী জামিন পেলেন জ্যাকলিন, আইনজীবীর বেশে হাজিরা অভিনেত্রীর

১০ নভেম্বর অবধি অন্তর্বর্তী জামিন পেলেন জ্যাকলিন, আইনজীবীর বেশে হাজিরা অভিনেত্রীর
১০ নভেম্বর অবধি অন্তর্বর্তী জামিন পেলেন জ্যাকলিন, আইনজীবীর বেশে হাজিরা অভিনেত্রীর

 

নয়াদিল্লি, ২২ অক্টোবর : প্রায় ২০০ কোটি টাকার অর্থ তছরুপ মামলায় ফের অন্তর্বর্তী জামিন পেলেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। জামিন-আর্জির শুনানির জন্য শনিবার দিল্লি পাটিয়ালা হাউস কোর্টে হাজিরা দেন জ্যাকলিন ফার্নান্ডেজ। একেবারে আইনজীবীর বেশে এদিন আদালতে আসেন জ্যাকলিন। আদালত তাঁকে আগামী ১০ নভেম্বর অবধি অন্তর্বর্তী জামিন প্রদান করেছে। পাশাপাশি নিয়মিত জামিন ও অন্যান্য আবেদনের শুনানি হবে আগামী ১০ নভেম্বর। এছাড়াও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-কে সমস্ত পক্ষকে চার্জশিট এবং অন্যান্য প্রাসঙ্গিক নথি সরবরাহ করার নির্দেশ দিয়েছে আদালত। সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে তোলাবাজি মামলায় নাম জড়ানোর পর ইডি তলব করেছিল অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে। শুধু তা-ই নয়, তাঁর সঙ্গে সম্পর্কিত আরও অনেককেই থানায় হাজিরা দিতে ডেকেছিল দিল্লির আর্থিক অপরাধ দমন শাখা। সেখানে দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর তদন্ত এগিয়ে নিয়ে চলেছে ইডি। তার মধ্যেই শনিবার ফের ৩৭ বছর বয়সি জ্যাকলিনের অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর হল।

You might also like!