Breaking News
 
US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর CM Suvendu Adhikari: কৃষকদের জন্য একগুচ্ছ বড় ঘোষণা শুভেন্দুর, আলু রপ্তানিতে ছাড় থেকে ক্ষতিপূরণ, জানুয়ারিতে চালু ‘ভরসা’ প্রকল্প Election Commission: ফর্ম ৬ জমার নিয়মে বদল, SIR চলা রাজ্যগুলিতে ডিক্লারেশন বাধ্যতামূলক নয় Babri Masjid controversy: ‘মুখ্যমন্ত্রীর ইচ্ছাকে গুরুত্ব দিতে হবে’, বাবর মসজিদ নিয়ে সুর নরম হুমায়ুনের

 

Mumbai BMW crash:মুম্বইয়ে বিলাসবহুল গাড়িতে পিষ্ট মহিলা, ১৬ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজত অভিযুক্তের

Mihir Shah sent to police custod
Mihir Shah sent to police custod

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মুম্বইয়ের ওরলিতে বিলাসবহুল গাড়ি দুর্ঘটনাকাণ্ডে মূল অভিযুক্ত শিবসেনা নেতা রাজেশ শাহের ছেলে মিহির শাহকে ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল মুম্বইয়ের সেওরি আদালত।

মঙ্গলবার গ্রেফতার করা হয় তাঁকে। আর তারপর  মিহিরকে আদালতে পেশ করা হয়। তারপর আাদলত নির্দেশ দেয় আগামী ১৬ জুলাই পর্যন্ত তাঁকে পুলিশি হেফাজতে থাকতে হবে। জানা যাচ্ছে, ছেলেকে বাঁচানোর চেষ্টা করছিলেন শিবসেনা নেতা রাজেশ শাহ। এই ঘটনার পর বিরোধীদের আক্রমণের চাপে পড়ে তাঁকেও এদিন দল থেকে বহিস্কার করা হয়।

উল্লেখ্য, গত শনিবার ভোররাতে বাড়ি ফেরার পথে জুহুর একটি বারে মদ্যপান করেন মিহির। এর পর ‘লং ড্রাইভে’ নিয়ে যেতে বলেন ড্রাইভারকে। ওরলিতে পৌঁছনোর পর নিজেই গাড়ি চালাবেন বলে জেদ ধরেন। মিহির স্টিয়ারিংয়ে বসার কিছুক্ষণ পরেই একটি স্কুটারে ধাক্কা মারেন। স্কুটারে ছিলেন মাছ বিক্রেতা প্রদীপ নাকভা এবং তাঁর স্ত্রী কাবেরী নাকভা। অন্য দিনের মতোই পাইকারি বাজারে মাছ কিনতে যাচ্ছিলেন তাঁরা। মিহিরের গাড়ি পিষে দেয় কাবেরীকে। প্রদীপ আহত হলেও প্রাণে বেঁচে যান।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…