Country

3 years ago

Murder Witness Shot Dead : বিধায়ক খুনের সাক্ষীকে খুন!গাড়ি থেকে নামতেই পর পর চলল গুলি

Witness of BSP MLA murder case allegedly shot dead in front of his house in Prayagraj
Witness of BSP MLA murder case allegedly shot dead in front of his house in Prayagraj

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সাল ২০০৫, উত্তরপ্রদেশের  বিএসপি বিধায়ক রাজু পাল খুন হয়েছিলেন। অভিযোগ উঠেছিল কুখ্যাত দুষ্কৃতী তথা প্রাক্তন সাংসদ আতিক আহমেদের বিরুদ্ধে। সেই মামলার সাক্ষী ছিলেন উমেশ পাল। তাঁর জীবনহানি হওয়ার আশঙ্কায় প্রশাসন থেকে দু’জন পুলিশকর্মীকে দেহরক্ষী হিসেবে নিয়োগ করা হয়েছিল। কিন্তু শেষ রক্ষা হল না। 

সূত্রে খবর, শুক্রবার একটি সাদা রঙের এসইউভিতে বাড়ির সামনে এসে দাঁড়ান উমেশ। রাস্তার ভিড়ের মধ্যে মিশে ছিল হামলাকারীরা। উমেশ গাড়ি থেকে নামতেই এক দুষ্কৃতী পিছন থেকে এসে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় দৌড়ে একটি গলির মধ্যে ঢুকে যান উমেশ।তাতেও রেহাই মেলেনি, দুই দেহরক্ষীর উপর গুলি চালিয়ে উমেশকে পর পর গুলি করে খুন করা হয় বলে অভিযোগ। তার পই বোমা ছুড়তে ছুড়তে এলাকা ছাড়েন দুষ্কৃতীরা। 

এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ঘটনা যখন ঘটছিল, নিজেদের প্রাণ বাঁচাতে পথচারীরা এ দিক ও দিক ছোটাছুটি শুরু করে দেন। দুষ্কৃতীরা এলাকা ছাড়লে স্থানীয়রা উমেশ এবং তাঁর দুই দেহরক্ষীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা উমেশকে মৃত বলে ঘোষণা করেন। দুই দেহরক্ষীর মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক। অন্য জনের চিকিৎসা চলছে। 

ঘটনা প্রসঙ্গে,প্রয়াগরাজের পুলিশ প্রধান রমিত শর্মা জানিয়েছেন, একটি খুনের মামলা রুজু করা হয়েছে। কারা এই হামলা চালাল, তা খতিয়ে দেখার জন্য আটটি দল গঠন করা হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

You might also like!