Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Country

3 months ago

PM Modi Wishes Rahul: রাহুল গান্ধীর জন্মদিনে শুভেচ্ছা প্রধানমন্ত্রী-সহ বহু বিশিষ্ট ব্যক্তির

PM Modi extended birthday greetings to Rahul Gandhi
PM Modi extended birthday greetings to Rahul Gandhi

 

নয়াদিল্লি, ১৯ জুন : শুক্রবার কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর জন্মদিন। দেশের বিভিন্ন জায়গায় রাহুলের জন্মদিন পালন করছে কংগ্রেস। বহু বিশিষ্ট ব্যক্তি তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। এদিন তাঁকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। শুক্রবার সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে রাহুল গান্ধীর জন্মদিন উপলক্ষে একটি পোস্ট করেন প্রধানমন্ত্রী। তিনি লেখেন, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীজিকে তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানাই। তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

রাহুল গান্ধীকে শুভেচ্ছা জানিয়েছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাও। তিনি এদিন সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে লেখেন, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবনের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি। বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব রাহুল গান্ধীকে শুভেচ্ছা জানিয়ে এক্স হ্যান্ডলে লেখেন, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা। আপনার সুস্থ, সফল, সুখী, দীর্ঘ ও সমৃদ্ধ জীবন কামনা করি। উদ্ধব শিবিরের শিবসেনা নেতা সঞ্জয় রাউত এক্স হ্যান্ডলে লেখেন, শুভ জন্মদিন রাহুল গান্ধীজি! আপনার সুস্বাস্থ্য, সুখ এবং দেশসেবা করার শক্তি প্রার্থনা করছি। এই বছরটি আপনার জন্য সাফল্য ও পূর্ণতা বয়ে আনুক।

You might also like!