Country

3 hours ago

Delhi Restaurant Fire: দিল্লিতে ফের রেস্তোরাঁয় অগ্নিকাণ্ড, আগুন লাগার কারণ স্পষ্ট নয়!

Massive fire breaks out at Kalkaji restaurant
Massive fire breaks out at Kalkaji restaurant

 

নয়াদিল্লি, ১৪ জুন : রাজধানী দিল্লিতে ফের রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ড! রবিবার ভোরে আগুন লাগে দক্ষিণ দিল্লির কালকাজি-গোবিন্দ পুরী ফ্লাইওভারের কাছে একটি রেস্তোরাঁয়। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৯টি ইঞ্জিন। দীর্ঘ চেষ্টার পর আগুন আয়ত্তে এসেছে। এই অগ্নিকাণ্ডে হতাহতের খবর পাওয়া যায়নি।

রেস্তোরাঁটি দেশবন্ধু গুপ্তা কলেজের অদূরেই অবস্থিত। এসডিএম বেদ প্রকাশ মিনা বলেন, "আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং কারও কোনও বিপদ হয়নি। সৌভাগ্যবশত, কোনও হতাহতের ঘটনা ঘটেনি এবং সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।" এসডিএম আরও বলেন, "আমি ভোর ৫.১৫ মিনিটে আগুন লাগার বিষয়ে জানতে পারি। দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেই সময় রেস্তোরাঁটি চালু ছিল না। প্রাথমিকভাবে মনে হচ্ছে, ওপরতলার একটি অস্থায়ী কাঠামো থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনের সঠিক কারণ এখনও স্পষ্ট নয়, তবে শর্ট সার্কিটের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সংলগ্ন ভবন থেকে সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। সেখানে প্রায় ১০ থেকে ১২ জন ছিলেন।"

You might also like!